| ‘খালেদা জিয়া নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছেন’ – ইতালীতে পররাষ্ট্রমন্ত্রী রিয়াজ হোসেন
ইতালী :: পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, ‘বর্তমান সরকার সারা বিশ্ব থেকে সুনাম অর্জন করছে। দেশ যখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় যতগুলো স্থানীয় সরকারের নির্বাচন হয়েছে সবগুলোই অবাধ সুষ্ঠ হয়েছে। তখনই খালেদা জিয়া আজ আবার মানবতাবিরোধীদের পক্ষ নিয়ে কথা বলছে। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সকল ষঢ়যন্ত্র প্রতিহত করবে।’ ইতালী আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।।
তিনি আরো বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুঝতে পেরেছেন দেশের তরুন সমাজ যে ভাবে জেগে উঠেছে, জামায়াত শিবিরেরর সাথে গা ভাসানোর কারনে বাংলার মাটিতে আর ক্ষমতায় যেতে পারবেন না। তরুন প্রজন্মকে তিনি নাস্তিক বলে আখ্যায়িত করেছেন। কে নাস্তিক কে আস্তিক তা বিচার করবে একমাত্র মহান সৃষ্টি কর্তা। আজকে বিএনপি জালাও পোড়াও কর্মসূচী দিচ্ছে। বাংলার মানুষ তা প্রত্যাখ্যান করেছে। বিএনপি যতই ধ্বংসাত্মক কর্মসূচী দিকনা কেন, কোন ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবে না। আজকে জামায়াত ও বিএনপি ঘেঁষা প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’
ইতালী আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ৭১ এর মানবতা বিরোধী, যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করার দাবী জানান। ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় ও সভাপতি মোঃ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি কেএম লোকমান হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা হাবিব চৌধুরী, জসিম উদ্দিন, ইকবাল হোসেন, হাদিউল ইসলাম হাদি, আতিয়ার রসুল কিটন, কামরুল ইসলাম দিলীপ, নজরুল ইসলাম মাঝি, মিজানুর রহসান মিজান, জাহাঙ্গীর ফরাজী, মোজাফ্ফর হোসেন বাবুল, যুবলীগ সভাপতি লিটন মোল্লা, সাধারন সম্পাদক এমএ রব মিন্টু, শোয়েব দেওয়ান, সীমা চৌধুরী, ইয়াসমিন রোজী, মাহাবুব আলম প্রধান, জনতা এক্সচেঞ্জ ইতালীয়ার এমডি মাহাবুবুর রহমানসহ আরো অনেকে। মন্ত্রীকে বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানন।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | |