Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১:৩৬ AM
Barisal News
Latest News
Home » ভোলা » মনপুরা » ভোলায় মাছ ধরার ট্রলারসহ ১৮ জেলে অপহরণ
২১ March ২০১৩ Thursday ১০:১৬:০৩ AM
Print this E-mail this

ভোলায় মাছ ধরার ট্রলারসহ ১৮ জেলে অপহরণ


ভোলা মানচিত্রভোলা :: ভোলার মনপুরার বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারসহ ১৮ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। অপহৃত জেলেদের মধ্যে প্রাথমিকভাবে নাছির, কামাল, হারুন, ওহিদ, হারুন, মহিউদ্দিন, জাহাঙ্গির, মনির, রশিদ ও সাসসুদ্দিনের নাম জানা গেছে। এদের বাড়ি দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে। ২০ মার্চ বুধবার রাত সাড়ে ১২টার দিকে সাগরের বালুয়া সীমানায় এ ডাকাতির ঘটনা ঘটে।

অপহৃত জেলেদের বরাত দিয়ে ট্রলার মালিক মফিজুল ইসলামের ভাই সাহাবুদ্দিন জানান, গত ৮ মার্চ তাদের মালিকাধীন এফবি হাসান নামের একটি ফিশিং বোর্ট নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় ১৮ জেলে।

বুধবার রাতে মনপুরার ভাসান চর সংলগ্ন বালুয়া নামক এলাকায় গেলে একদল জলদস্যু তাদের অস্ত্রের মুখে জিম্ম করে ফিশিং বোর্টসহ ১৮ জেলেকে অপহরন করে নিয়ে যায়। এদের মুক্তিপন দিকে ৫লাখ টার দাবী করছে জলদস্যুরা।

মনপুরা থানার ওসি এসএস আজিজুল ইসলাম আমাদের বরিশাল ডটকমকে জানান, ডাকতি কিংবা অপহরনের বিষয়টি পুলিশের জানা নেই। কেউ এ বিষয়ে পুলিশকে অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে দৌলতখান খানার ওসি মোবাশ্বের আলী বলেন, ট্রলার মালিক মৌখিকভাবে বিষয়টি পুলিশকে জানিয়েছে। তবে ডাকাতির ঘটনা দৌলতখানের সীমানায় ঘটেনি। এটি সাগর মোহনার।

এদিকে, জেলে অপহরনের ঘটনা জেলে পল্লিতে ছড়িয়ে পড়ছে সাধারন জেলেদের মাঝে চরম আতংক বিরাজ করছে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com