Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১:৩৭ AM
Barisal News
Latest News
Home » ভোলা » মনপুরা » মনপুরায় তরুণীর ভাসমান লাশ উদ্ধার
২২ March ২০১৩ Friday ৪:২৯:৩৫ PM
Print this E-mail this

মনপুরায় তরুণীর ভাসমান লাশ উদ্ধার


ভোলা মানচিত্রভোলা :: নিখোঁজের ১৩ দিন পর ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদী থেকে মামুলী আক্তার (১৮) নামে এক তরুণীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। ২১ মার্চ বৃহস্পতিবার রাতে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত তরুণী মনপুরা উপজেলার রহমানপুর গ্রামের সালাউদ্দিনের মেয়ে।

মনপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী আমাদের বরিশাল ডটকমকে জানান, এক বছর আগে মনপুরার রহমানপুর গ্রামের সালাউদ্দিনের মেয়ের সঙ্গে একই এলাকার লুৎফা রহমানের ছেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামীসহ শশুর বাড়ির লোকজন মামুলীকে প্রায়ই নির্যাতন করতো তাকে। স্বামীর নির্যাতনের কারণে গত ৬ মার্চ স্বামীকে ডিভোর্স দেয় মামুলী। এরপর ৮ মার্চ রাতে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।

২১ মার্চ বৃহস্পতিবার রাতে লাশ মেঘনার চর নিজাম সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

এসআই মোহাম্মদ আলী আরো বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে মনপুরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com