|
| | | | প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে মারধর, আ’লীগ নেতা কারাগারে
বরিশাল :: মুলাদী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আকতার হোসেনকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা সেরাজ মুন্সীকে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত। তবে তার স্ত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিনকে জামিন দেওয়া হয়েছে।
দীর্ঘদিন পলাতক থাকার পর ২৭ মার্চ বুধবার বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের প্রার্থনা করেন সেরাজ মুন্সি ও তার স্ত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন। আদালতের বিচারক মোসাদ্দেক মিনহাজ শামীমা নাসরিনের জামিন মঞ্জুর করলেও তার স্বামী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সেরাজ মুন্সির জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
২০১২ সালের ১৮ ডিসেম্বর টেষ্ট রিলিফের ১০৫ টন চালের কাজের তালিকা দেখতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন ও তার স্বামী আওয়ামী লীগ নেতা সেরাজ মুন্সী দলবল নিয়ে পিআইও কার্যালয়ে যান। তালিকার প্রসঙ্গ তুলে তারা পিআইও’কে উপুর্যপরি কিল-ঘুষি মেরে অফিসের মেঝে ফেলে দেয় এবং তার কক্ষের কাগজপত্রপত্র তছনছ করে। মারধরে তার চশমা ভেঙ্গে ডান চোখে আঘাত লাগে। এ ঘটনায় পিআইও আকতার হোসেন বাদী হয়ে স্বামী-স্ত্রীকে আসামী করে মামলা দায়ের করেন। গত ১৭ মার্চ তদন্তকারী কর্মকর্তা ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
| |