Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৫:৩৬ PM
Barisal News
Latest News
Home » জিয়ানগর » পিরোজপুর » সংবাদ শিরোনাম » জিয়ানগরে যুবলীগ নেতার রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির
২৯ March ২০১৩ Friday ৯:৩২:৩৬ PM
Print this E-mail this

জিয়ানগরে যুবলীগ নেতার রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির
মাহামুদুর রহমান মাসুদ


pirojpur-map পিরোজপুর মানচিত্রপিরোজপুর :: পিরোজপুরের জিয়ানগরের বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদারের দু’হাত পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির ক্যাডাররা। ২৯ মার্চ শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের মিজানুর রহমানের বাড়িতে জামায়াত-শিবিরের শতাধিক ক্যাডার একত্রিত হয়ে এ হামলা চালায়। এসময় মিজানের এক ভাই ও বাড়িতে কাজ করতে থাকা দুইজন মিস্ত্রিও হামলার শিকার হয়। রাত ৮টার দিকে যুবলীগ নেতা মিজানকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় খুলনা প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার বিকেল ৫ টার দিকে জিয়ানগর উপজেলার কলারন গ্রামে আওয়ামীলীগ নেতা মোস্তফা হাওলাদারের সাথে স্থানীয় সাঈদী সমর্থক ও জামায়াত কর্মী নাসির বাঘা ও জাহাঙ্গির শেখের সাথে সাঈদীর মুক্তির ব্যাপারে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যার পরে জামায়াত শিবির কর্মীরা একত্রিত হয়ে মোস্তফা হাওলাদারকে খুঁজে না পেয়ে যুবলীগ নেতা মিজানুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে ও হাত পায়ের রগ কেটে দেয়। এসময় হামলাকারীরা মিজানের বাড়ীর দুটি ঘরেও অগ্নিসংযোগ করে। পরে তাকে পিরোজপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় খুলনা হাসপাতালে পাঠানো হয়। হামলার সময় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে পুলিশ গুলিবর্ষণের সংবাদ অস্বীকার করেছে।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মোতাহার হোসেন আমাদের বরিশাল ডটকমকে বলেন, যুবলীগ নেতা মিজানুর রহমান হাওলাদারের বাড়ি বালিপাড়া ইউনিয়নের চর বলেশ্বর এলাকায়। জামায়াত-শিবির কর্মীরা অতর্কিতভাবে তার (মিজানের) বাড়িতে হামলা করে তাকে কুপিয়ে আহত ও হাতপায়ের রগ কেটে দিয়েছে। এ হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানান তিনি।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com