Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৬:২৯ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » দ্বীপশিখা’র সভাপতিসহ ছয় এনজিও কর্মকর্তার বিরুদ্ধে মামলা
৮ April ২০১৩ Monday ৭:০৬:৪৬ PM
Print this E-mail this

দ্বীপশিখা’র সভাপতিসহ ছয় এনজিও কর্মকর্তার বিরুদ্ধে মামলা


Jhalakathi Map ঝালকাঠি মানচিত্রবরিশাল :: ঝালকাঠীর নলছিটি উপজেলার নাম সর্বস্ব দ্বীপশিখা এনজিও’র সভাপতি সম্পাদক সহ ৬ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দায়ের করা হয়েছে। ৮ এপ্রিল ওই এনজিও’র গ্রাহক সফিকুল ইসলাম বাদী হয়ে বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মোঃ মাসুদুর রহমান সকল আসামীদের বিরুদ্ধে সমন জারীর নির্দেশ দেন।

আসামীরা হচ্ছে, দ্বীপশিখা এনজিও’র সভাপতি ইউসুফ আলী, সম্পাদক ইসমাত জাহান, প্রকল্প পরিচালক এম.এ মালেক, সদস্য জিয়াসমিন খানম ও বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকার বাসিন্দা গফ্ফার খান।

মামলা সূত্রে জানা গেছে, নগরীর আলেকান্দার কাজীপাড়া এলাকার বাসিন্দা সফিকুল ইসলাম ২০০৯ সালে ওই এনজিওতে ৩ বছর মেয়াদী স্থায়ী সঞ্চয়ের জন্য ৬ লাখ ২০ হাজার টাকা জমা রাখেন। তবে ৩ বছর পেরিয়ে গেলে গ্রাহক সফিকুল সুদ সহ তার সঞ্চয়ের টাকা ফেরত চাইলে আসামীরা তালবাহানা শুরু করে। পরে সে জানতে পারে আসামীরা বিভিন্ন গ্রাহকের টাকা নিয়ে বিদেশ পালানোর চেষ্টা করছে। গত ৫ এপ্রিল তার টাকা ফেরত চাইলে আসামীরা তাকে হুমকি ও টাকা ফেরত দিতে অস্বীকার করে। এঘটনায় তিনি মামলাটি দায়ের করেন।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com