Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৬:২৯ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে স্বামী ও দেবরের বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ
১৩ April ২০১৩ Saturday ৯:৩০:৫০ AM
Print this E-mail this

নলছিটিতে স্বামী ও দেবরের বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ


Jhalakathi Map ঝালকাঠি মানচিত্রনলছিটি :: ঝালকাঠির নলছিটি উপজেলাধীন ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রামে এক গৃহবধূকে যৌতুকের দাবীতে শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ১২ এপ্রিল শুক্রবার সকালে নলছিটি থানা পুলিশ নিহত গৃহবধূ রুমা বেগমের (২৫) লাশ উদ্ধার করে ঝালকাঠি হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় হত্যাকারীদের বাঁচাতে ভৈরবপাশা ইউনিয়নের চেয়ারম্যান আঃ হক ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে।

নিহত রুমার মামা জাকির জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে রুমার স্বামী আলামিন মল্লিক তার প্রবাসী ভাইয়ের বৌ ঝুমুর বেগম কে মোবাইলে ফোন করে রুমা বেগম অসুস্থ বলে জানিয়ে ফোনটি বন্ধ করে রাখে। রুমার স্বজনরা কৃত্তিপাশার রমানাতপুর গ্রাম থেকে সকাল ৭ টায় ইশ্বরকাঠি স্বামীর বাড়ীতে পৌছে রুমার মৃতদেহ বিছানায় শোয়ানো ও বৃদ্ধ শ্বাশুরীকে ঘরে পেলেও স্বামী আলামিন মল্লিক, দেবর রাজ্জাক মল্লিক ও আলী মল্লিক গাঢাকা দেয়। পরে রমানাতপুর গ্রামের মৃত সফিজউদ্দিনের মেয়ে রুমার মৃত্যু সংবাদ পেয়ে ঢাকায় চাকুরিরত তার বড় ভাই আবু সুফিয়ান বিকালে ঝালকাঠি পৌছে মৃতদেহ নিজ বাড়ীতে নিয়ে যায়।

ভাই আবু সুফিয়ান ও মামাতো ভাই জাকির অভিযোগ করেন, যৌতুকের দাবীতে দীর্গ দিন ধরে রুমার শ্বাশুরী ও স্বামী-দেবররা নির্যাতন চালিয়ে আসছে। তারাই রুমাকে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করলেও এখোন ঘাতক দেবরদের বাচাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ একটি মহল চেষ্টা চালাচ্ছে। এব্যাপারে তারা রুমার হত্যাকারী স্বামী-দেবর ও শ্বাশুরীর বিরুদ্ধে তারা হত্যার মামলা দায়ের করবে।

এ ব্যাপারে ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান আঃ হক তার বিরুদ্ধে দেয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার আলামত দেখে আমারো মনে হয়েছে বিষয়টি আত্মহত্যা নয়। তবে কয়েক দিন ধরে নিহতের দুভাই নির্মান শ্রমিক হিসাবে বরিশালে কাজ করছিল বলে আমি জানি, তাই সেটাই বলেছি। আমি নিজেও চাই দোষী যেই হোক তার কঠোর বিচার হোক।

এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানায়, পুলিশ সংবাদ পাওয়ার পর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রুমার মৃতদেহ ঝালকাঠি হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com