ভান্ডারিয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বর্ষবরণ আঞ্চলিক প্রতিনিধি
পিরোজপুর :: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জে.এস.সি ও এস.এস.সিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বর্ষবরণ অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রশাসক অনল চন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির কমিটির সভাপতি এ্যাডভোকেট শহিদুল হক পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ, থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান, প্রবীন শিক্ষক ও শিক্ষক হারুন অর রশিদ, অধ্যক্ষ রুহুল আমীন, আ.লীগ নেতা লিয়াকত হোসেন তালুকদার প্রমূখ।
২০১২ সালের জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট নগদ অর্থ তুলে দেওয়া হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভান্ডারিার ভিটাবাড়ীয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ উপজেলার শীর্ষে রয়েছে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |