Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১:৩৯ AM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » আমতলীতে প্রতিবেশীর লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু
১৫ April ২০১৩ Monday ১১:৪৮:৫৪ PM
Print this E-mail this

আমতলীতে প্রতিবেশীর লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু


Barguna Map বরগুনা মানচিত্রআমতলী :: বরগুনার আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর লাঠির আঘাতে মোসলেম চৌকিদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১৫ এপ্রিল সোমবার বিকেল ৪টায় আমতলী উপজেলার আজিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও আমতলী থানার পুলিশ জানায়, সোমবার বিকেল ৪টায় মো: মোসলেম চৌকিদারের (৬৫) গরুতে প্রতিবেশী মো: মনির হাওলাদারের (২৭) বাড়ির একটি কলাগাছ খায়। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মো: মনির হোসেন গরু বাঁধার একটি খুটা দিয়ে মোসলেম চৌকিদারের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই মনির হোসেন পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মনির হোসেনকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com