Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১:৩৭ AM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » বরগুনায় চার বছরের শিশু ধর্ষিত, একজন আটক
১৬ April ২০১৩ Tuesday ৪:৫৮:৪৩ PM
Print this E-mail this

বরগুনায় চার বছরের শিশু ধর্ষিত, একজন আটক


rape-forced-sex ধর্ষণবরগুনা :: বরগুনার আমতলী উপজেলায় চার বছরের এক কন্যা শিশু ধর্ষনের শিকার হয়েছে। ১৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার গোছখালী বাধঁঘাট বাজারে এ ঘটনা ঘটে। শিশু ধর্ষনের অভিযোগে স্বর্ণকার সমীর মজুমদারকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

জানা গেছে, গোছখালী বাধঁঘাট বাজারের স্বর্ণকার সমীর মজুমদার মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টার দিকে শিশুটিকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষন করে। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে সমীরকে আটক এবং শিশুটিকে উদ্ধার করে।

বেসরকারী সংস্থা ফারিয়া লারা ফাউন্ডেশনের মাঠ সংগঠক কাকলী রানী জানান, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দ্রুত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড. নুরুল ইসলাম জানান, সমীরকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে জনতা।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আমাদের বরিশাল ডটকমকে জানান, ইউপি চেয়ারম্যানের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সমীরকে থানায় আনা হয়েছে। তিনি আরো জানান, সমীর শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com