খাদ্যের সন্ধানে লোকালয়ে চিত্রা হরিণ, পরে অবমুক্ত অচিন্ত্য মজুমদার
 ভোলায় খাদ্যের সন্ধানে লোকালয়ে আসা চিত্রা হরিণ অবমুক্ত করতে নিয়ে যাওয়া হচ্ছে (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
ভোলা :: ভোলার চরফ্যাশনের চরকচ্ছপিয়া গ্রামে ২০ এপ্রিল শনিবার দুপুরে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে জনতার হাতে আটকা পরেছে চিত্রা (পায়লা) হরিন। পরে খবর পেয়ে হরিণটি বন বিভাগ ও পুলিশের সহযোগিতায় উদ্ধার করে চর কুকরী মুকরীর বনে অবমুক্ত করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, ভোলার চরফ্যাসন উপজেলার চরকচ্ছপিয়া গ্রামের শনিবার দুপুরে খাদ্যের সন্ধানে বন থেকে নদী সাতরিয়ে লোকালয়ে আসে। হরিণটি দেখতে পেয়ে এলাকাবাসী ধাওয়া করে। পরে তাঁরা হরিণটিকে করিমপাড়ার সিকদার বাড়ির বাগান থেকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩-৪ মাস মাস বয়সী এই হরিণটিকে বন বিভাগের সহযোগিতায় চর কুকরী মুকরীর বনে ছেড়ে দেয়।
হরিণটিকে উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী বন বিভাগের বিট কর্মকর্তা ফজলুল রহমান জানান, আমরা লোকমারফত খবর পেয়ে দক্ষিণ আইচা থানা পুলিশের সহযোগিতায় আটক অবস্থায় হরিণটিকে উদ্ধার করেছি।
চরফ্যাসন বন বিভাগের রেঞ্জার সমীর কুমার রায় আমাদের বরিশাল ডটকমকে জানান, হরিণটি মিঠা পানির সন্ধানে বন থেকে বেড়িয়ে এসেছিলো। হরিণটিকে উদ্ধার করে শনিবার বিকেল চারটায় চর কুকরী মুকরীর বনে অবমুক্ত করে।
উল্লেখ্য, প্রচন্ড রোদ, মিঠা পানি ও খাবারের সন্ধানে ও হরিণের চারণ এলাকায় নোনা পানি প্রবেশ করার কারণে হরিণগুলো লোকালয়ে চলে আসছে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |