|
| | | | ভোলায় জেলেদের জালে বিশাল আকৃতির কুমির
ভোলা :: ভোলার চরফ্যাশনে জেলেদের জালে দেশীয় প্রজাতির বিশাল আকৃতির একটি কুমির আটকা পড়েছে। ২০ এপ্রিল শনিবার সকালে জেলেদের কাছ থেকে কুমিরটি উদ্ধার করে বনবিভাগ ঢালচর সীমায় বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করে দেয়।
স্থানীয়রা জানান, ১৯ এপ্রিল শুক্রবার বিকেলে চরফ্যাশনের সাগর মোহনার শিবচর নামক এলাকায় নদীতে মাছ শিকার করছিলেন জেলেরা। এ সময় কুকরী-মুকরীর জেলে হযরত আলীর জালে বিশাল আকৃতির কুমির আটকা পড়ে। এসময় জেলেরা জালসহ কুমিরটি তীরে নিয়ে আসে। দৈর্ঘে সাত ফুট লম্বা আকৃতির কুটিরটি এক নজর দেখার জন্য শত শত উৎসুক মানুষ ভীড় জমায়।
কুকরী-মুকরী বন বিভাগের বিট কর্মকর্তা চন্দ্র শেখর জানান, শুক্রবার দেশীয় প্রজাতির মাছ খেকো কুমিরটি খাদ্যের সন্ধানে সমুদ্রের তীরের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়ে। পরে বন বিভাগ জেলেদের কাছ থেকে কুমিরটি উদ্ধার করে শনিবার গভীর সমুদ্রে অবমুক্ত করে দেয়।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
| |