মুজিব নগর দিবস উপলক্ষে ইতালী যুবলীগের আলোচনা সভা রিয়াজ হোসেন
ইতালী :: আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করেছে ইতালী যুবলীগ। ২১ এপ্রিল রোববার সন্ধ্যায় তরপিনাত্তারস্থ ৬ নং কমুনের হলে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইতালী যুবলীগের সভাপতি লিটন মোল্লা। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু।
আলোচনা সভায় জাতীয় সংসদের হুইপ নুরে এ আলম চৌধুরী এমপি বলেন, ‘বিএনপি’র মদদে বাংলাদেশে জামায়াত-হেফাজতে ইসলাম যেভাবে ধ্বংসত্মাক কর্মকান্ড চালাচ্ছে তাতে প্রমানিত হয় তারা বাংলাদেশকে আফগানিস্তান-পাকিস্তান বানাতে চায়। কিন্তু তাদের সেই স্বপ্ন আওয়ামীলীগ যুবলীগ কোন দিনই পূরণ হতে দিবেনা। বিএনপি যে বংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে তার প্রমান সাদেক হোসেন খোকার বক্তব্য।’
আলোচনা সভায় বিষেশ অতিথি ছিলেন- জাতীয় সংসদ সদস্য আশরাফ আলী খসরু, মনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সর্ব ইউরোপ আওয়ামীলীগের সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল। এছাড়া আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমীকলীগ, মহিলালীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্প্রতি প্রবাসী সংবাদিকদের উপর ইতালী বিএনপি হামলার নিন্দা জানান এবং পাশাপাশি ভবিষ্যতে এধরনের ঘটনা সবাইকে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে মোকাবেলা করার আহবান জানান। তারা বলেন, এই হামলা প্রমান করে বিএনপি সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাস করেনা। তারা আরো বলেন, সংবাদিকদের নিয়ে যেন কোন হামলা মেনে নেওয়া হবেনা।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |