|
| | | | পিরোজপুরে হরতালে গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধ, আহত ১ মাহামুদুর রহমান মাসুদ
পিরোজপুর :: গাড়ি ভাংচুর, রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষিপ্ত পিকেটিংয়ের মধ্য দিয়ে পিরোজপুরে অতিবাহিত হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিন। ২৩ এপিল মঙ্গলবার সকাল থেকে রাস্তায় শহরের কয়েকটি পয়েন্টে বিক্ষিপ্তভাবে পিকেটিং করতে দেখা গেছে বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীদের। তবে রাস্তায় জামায়াত-শিবির কিংবা ১৮ দলের অন্য কোন শরিক দলের কাউকে দেখা যায়নি।
মঙ্গলবার সকালে পিরোজপুরের পিটিআই এর সামনে পিকেটাররা একটি কাভার্ড ভ্যান এর গ্যাস ও বাইপাস সড়কের উদ্দিপনের সামনে একটি মালামাল বহনকারী টেম্পু ভাংচুর করে। সময় কাভার্ড ভ্যানের চালক আহত হয়। এঘটনায় পিটিআইর কাছ থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা মনোয়ার হোসেনকে আটক করেছে র্যাব।
অন্যদিকে শহরের সার্জিকেয়ার ক্লিনিকের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে পিকেটাররা। পরে পুলিশ এলে পিকেটাররা সেখান থেকে সড়ে যায়। পিরোজপুরের আন্ত:জেলা ও দুরপাল্লার সকল যান চলাচল বন্ধ রয়েছে। তবে শহরের মধ্যে রিক্সা ও অটোরিক্সা চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
| |