Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৭:২৫ PM
Barisal News
Latest News
Home » বিজ্ঞান ও প্রযুক্তি » উইন্ডোজ ৮.১-এ ফিরছে ‘স্টার্ট’ বাটন
২৩ April ২০১৩ Tuesday ৮:০২:১৫ PM
Print this E-mail this

উইন্ডোজ ৮.১-এ ফিরছে ‘স্টার্ট’ বাটন


windows-8.1 উইন্ডোজ ৮.১প্রযুক্তি ডেস্ক :: উইন্ডোজ ৮.১-এ ‘স্টার্ট’ বাটন ফিরিয়ে আনছে মার্কিন সফট জায়ান্ট মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক সংবাদের সাইট ‘দি ভার্জ’ জানিয়েছে, উইন্ডোজ ক্রেতাদের সুবিধার জন্য উইন্ডোজ ৮-এর নতুন আপডেট উইন্ডোজ ৮.১-এ ‘স্টার্ট’ বাটনটি ফিরিয়ে আনছে প্রতিষ্ঠানটি।

২০১২ সালের শেষের দিকে বাজারে এসেছিল বহুল ব্যবহৃত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ ভার্সন উইন্ডোজ ৮। উইন্ডোজ ৮-এ স্টার্ট বাটনের অনুপস্থিতি এবং মেট্রো স্টার্ট স্ক্রিন বিভ্রান্তির কারণ হচ্ছিল ব্যবহারকারীর। এ কারণেই উইন্ডোজ ৮.১-এ ফিরছে স্টার্ট বাটনটি।

তবে উইন্ডোজ ৮.১-এর স্টার্ট বাটন থেকে কেবল স্টার্ট স্ক্রিনেই ঢোকা যাবে, স্টার্ট মেন্যুতে নয়। আর লগইনের সময় মেট্রো স্টার্ট স্ক্রিন এড়াতে চাইলে আছে পুরনো ডেস্কটপে বুট করার অপশন।

এককভাবে স্টার্ট বাটনটি খুব একটা গুরুত্বপূর্ণ মনে না হলেও ডেস্কটপে বুট করার অপশন অনেক ব্যবহারকারীর জন্যই সহজ হবে। ব্যবহারকারীদের অপরিচিত উইন্ডোজ ৮-এ পুরনো অপারেটিং সিস্টেমের অনুভূতি পেতে সাহায্য করবে এই অপশনটি, বলেছেন ভার্জ।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিবিএস জরিপ:৮৪.৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর প্রধান দক্ষতা কপি-পেস্ট
ঢাকায় আইফোন তৈরির ‘মিনি কারখানার’ সন্ধান
উস্কানিমূলক পোস্টের পর ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
যেভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবে আপনার মোবাইল ফোন
মোবাইল ফোনে এই ৩টি অ্যাপ থাকলে আপনি বিপদে! এখনই ডিলিট করুন
শুক্রবার মিলবে বিনামূল্যে ইন্টারনেট, যেভাবে পাবেন
চ্যাটজিপিটির সাহায্যে বিনামূল্যে ইংরেজিসহ অন্যান্য ভাষায় দক্ষ হবেন যে কৌশলে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com