Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৮:২৩ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠি চেম্বারের নির্বাচনে ১৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ
২৪ April ২০১৩ Wednesday ২:২৪:২৭ PM
Print this E-mail this

ঝালকাঠি চেম্বারের নির্বাচনে ১৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ


Jhalakathi Map ঝালকাঠি মানচিত্রঝালকাঠি :: ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনের জন্য মোট ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চেম্বার কার্যালয়ে ২৪ এপ্রিল বুধবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এসময় নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ভূমি অধিগ্রহণ কর্মকর্তা) মোহাম্মদ কবীর হোসেন, দুই সদস্য আনোয়ার হোসেন আনু ও আলমগীর হোসেন দুলাল এবং ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেন রানাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের ১৭টি পদের জন্য একটি প্যানেল থেকেই সবগুলো মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ফলে সাধারণ নির্বাচনের জন্য ভোটগ্রহণের প্রয়োজন হবে না বলে মনে করা হচ্ছে। অর্ডিনারী গ্রুপের ১২টি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১২ জন। তারা হলেন- সালাহ উদ্দিন আহম্মেদ সালেক, আঃ রহিম মিয়া, অমল কুমার সাহা, একেএম শামসুল আলম বেলাল, মোঃ রিয়াদ হাসান মাহমুদ, গোলাম মোর্শেদ জিলানী, মোঃ জাহাঙ্গীর হোসেন বাবুল, আল মামুন খান ধলু, শাহ আলম শাহীন, মোঃ আবদুর রহিম রফিক, পরান কুমার কর্মকার ও কামরুল ইসলাম খলিফা।

এসোসিয়েট গ্রুপের ৫টি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন। তারা হলেন- ফেরদৌস আহম্মেদ কোরেশী, এম এ জলিল তালুকদার, জাকির হোসেন তালুকদার, আঃ ওহাব হাওলাদার, আঃ করিম খান ও রকিব বিন রাজ্জাক।

নির্বাচনী তফসিলে ৩০ এপ্রিল মনোনয়নপত্র দাখিল, ১৮ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ১ জুন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সাধারণ নির্বাচন ও ফলাফল প্রকাশের দিন ধার্য রয়েছে। সভাপতি ও দু’জন সহসভাপতি পদের নির্বাচন হবে ৯ জুন। এছাড়া চেম্বারের সাধারণ সভা হবে ১১ জুন সকাল ১০টায়।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com