Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৫০ AM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » ‘সাভারের ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়’
২৭ April ২০১৩ Saturday ৭:১৭:১২ PM
Print this E-mail this

লালমোহনে মানবতাবিরোধী কনভেনশনে হানিফ

‘সাভারের ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়’
জসিম জনি


lalmohon-hanif লালমোহনে মানবতাবিরোধী কনভেনশনে বক্তব্য রাখছেন মাহবুব-উল-আলম হানিফলালমোহন :: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘সাভারের ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়।’ এসময় তিনি বিরোধী দলের নেত্রী খালেদা জিয়াসহ বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আওয়ামীলীগের নেতাদেরও বক্তৃতার সমালোচনা করেন। তিনি বলেন, ‘স্বারষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তার কাজ বক্তব্য দেয়া নয়। তার কাজ হচ্ছে এ ঘটনায় ক্ষতিগ্রস্থ্যদের উদ্ধার এবং ঘটনার জন্য যারা দায়ীদেরকে শাস্তি দেয়া।’ ২৭ এপ্রিল শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ভোলার লালমোহনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব-উল-আলম হানিফ এসব কথা বলেন। পরে তিনি লালমোহন উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ২০০১-২০০৬ পর্যন্ত চার দলীয় জোট সরকার কর্তৃক নির্যাতিত সংখ্যালঘুদের নিয়ে এক কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া হাফিজ বাহিনীর মতো সাড়া দেশে যুদ্ধাপরাধীদের বাঁচাতে তাণ্ডব চালাচ্ছে। তিনি দেশকে আবারো ২০০১ সাল বানাতে চায়। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার গরীব দুঃখী মা-বোনের নেত্রী। তিনিই বয়স্কভাতা, বিধবাভাতা চালু করে গরীব মা-বোন ও বৃদ্ধদের মুখে হাসি ফুটিয়েছেন।’

কনভেনশনের উদ্বোধন করে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, ‘ভোলার লালমোহন ও তজুমদ্দিনে মেজর হাফিজ বাহিনী ২০০১ সালে সংখ্যালঘু মা-বোনদের উপর যে নাড়কীয় তাণ্ডব চালিয়েছে তা মধ্যযুগীয় বর্ববরতাকে হার মানিয়েছে। মেজর হাফিজ ২১ বছর লালমোহন ও তজুমদ্দিনকে উন্নয়নের আশ্বাস দিয়ে নির্যাতন নিপিড়ন ও সন্ত্রাসের জনপদে পরিণত করেছেন। এই সন্ত্রাসের জনপদকে আমি শান্তির জনপদে রূপান্তরিত করেছি। আগামীতেও এই জনপদকে শান্তির জনপদ ও জীবনমান উন্নয়নের জন্য আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আহবান জানাচ্ছি।’

লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সাধারন সম্পাদক ওয়াহিদুল আলম আরিফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম বাদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব মীর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জোবায়েদুল হক রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সাধারন সম্পাদক আবদুল মোমিন টুলু।

এসময় আরো বক্তব্য দেন তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, লালমোহন পৌর আওয়ামী লীগের আহবায়ক ফখরুল আলম হাওলাদার, যুবলীগের আহবায়ক দিদারুল ইসলাম অরুন, জেলা ছাত্রলীগের সভাপতি আবিদুল আলম আবিদ, লালমোহন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আফরোজা শিখা, পৌর মহিলা লীগের সভাপতি ফেরদাউস আরা, নির্যাতিত গজারিয়ার আওয়ামী লীগ কর্মী আঃ মালেক, লর্ডহার্ডিঞ্জের ধর্ষিত শিশু রিতার বাবা প্রমূখ।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com