|
| | | | নলছিটিতে মাদক সম্রাট ভাগিনা রফিক গ্রেপ্তার
নলছিটি :: নলছিটিতে মাদক সম্রাট খ্যাত মো.রফিকুল ইসলাম (৩০) ওরফে ভাগিনা রফিককে গ্রেপ্তার করছে পুলিশ। ১০ মে শুক্রবার রাত পৌনে তিনটায় উপজেলার কুশঙ্গল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ১১ মে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত রফিক কুশঙ্গল গ্রামের আ.সত্তার হাওলাদারের পুত্র।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এজেডএম মাসুদুজ্জামান আমাদের বরিশাল ডটকমকে জানান, গত ২ মে রাতে পুলিশ অভিযান চালিয়ে কুশঙ্গল এলাকা থেকে ২১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ব্যাবসায়ীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ঐদিন নলছিটি থানায় মাদকদ্রব্য আইনে ভাগিনা রফিককে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিক ও আবুল কালাম আজাদকে সাথে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সম্রাট রফিককে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো জানান, ভাগিনা রফিক বরিশাল ও বাকেরগঞ্জ থানার একাধিক মামলার পলাতক আসামী।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
| |