Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৭:২৪ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সংবাদ সম্মেলন
১১ May ২০১৩ Saturday ৮:৪১:২০ AM
Print this E-mail this

সেনা মোতায়েনের দাবি

কলাপাড়ায় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সংবাদ সম্মেলন


পটুয়াখালী মানচিত্রকলাপাড়া :: কলাপাড়ায় পাঁচটি ইউনিয়নের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষের সংঘাতের ঘটনায় নির্বাচন পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। ইতোমধ্যে সন্ত্রাসী কর্মকান্ড, জালভোট প্রদানসহ ব্যালটবাক্স ছিনতাইয়ের আশঙ্কা এবং কর্মী সমর্থকদের নিরাপত্তা দাবি করে নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে বিএনপি সমর্থিত ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ জসিম উদ্দিন মৃধা সংবাদ সম্মেলন করেছেন। ১০ মে শুক্রবার রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলণ অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে জসিম মৃধা জানান, শুক্রবার বিকালে তার সমর্থনে প্রচারে যাওয়ার সময় প্রতিদ্বন্ধী প্রার্থী আব্দুল লতিফ গাজীর সমর্থকরা হামলা চালিয়ে শ্রমিক দল নেতা জামাল মাতুব্বরকে জখম করা হয়। তিনি ধানখালীতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। নিজের নিরাপত্তা নিয়েও জসিম মৃধা শঙ্কা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র হাজী হুমায়ুন শিকদার, বিএনপি নেতা উপাধ্যক্ষ নুরবাহাদুর, ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক খান, এ্যাডভোকেট হাফিজুর রহমান, গাজী মো ফারুক হোসেন, এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, জিসান হায়দার আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অপরদিকে জসিম মৃধার অভিযোগ সম্পুর্ণ মিথ্যা বানোয়াট দাবি করে লতিফ গাজীর সমর্থকরা শনিবার সন্ধ্যায় লোন্দা বাজারে প্রতিবাদ সভা করেন। এতে প্রার্থী লতিফ গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অপরদিকে মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শফিকুল আলম বাবুল অভিযোগ করে জানান, শনিবার দুপুরে প্রতিপক্ষ প্রার্থী কাজী হেমায়েত উদ্দিন হিরনের সমর্থকরা ভুরিভোঁজ করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে।

এই অভিযোগ প্রত্যাখ্যান করে হিরনের সমর্থক আব্দুল গনি জানান, তার বাবা হোচেন আলী এবং মা মারা গেছে। তাদের স্মরণে মেলাপাড়া গ্রামের লোকজনকে নিয়ে দোয়া মোনাজাত ও মেজবানের আয়োজন করা হয়।

এভাবে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে কলাপাড়ায় এখন নির্বাচনের মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। আগামী ২২ মে অনুষ্ঠিত হচ্ছে কলাপাড়ার মিঠাগঞ্জ, ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী ও ডালবুগঞ্জ ইউনিয়নের সাধারণ নির্বাচন।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com