Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৮:২২ PM
Barisal News
Latest News
Home » সারা বিশ্ব » পাকিস্তানে নির্বাচন: নওয়াজ শরীফের দল বিজয়ী
১২ May ২০১৩ Sunday ৮:৫৩:৪৩ AM
Print this E-mail this

পাকিস্তানে নির্বাচন: নওয়াজ শরীফের দল বিজয়ী


nawaz-sharif-pakistan নওয়াজ শরীফআন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানের সাধারণ নির্বাচনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ(পিএমএল-এন) জয়লাভ করেছে। বেসরকারিভাবে ফল প্রকাশের আগেই এ নির্বাচনে নওয়াজ শরীফ তার বিজয় ঘোষণা করেছেন। পাশাপাশি অন্যান্য দলকে তার সাথে কাজ করার আহবান জানিয়েছেন।

শনিবার রাতে লাহোরের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে বিপুলসংখ্যক সমর্থকদের উদেদেশে দেওয়া বক্তৃতায় এ ঘোষণা দেন। তিনি বলেন, আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই তিনি পিএমএল-এনকে আবারও পাকিস্তানকে ও আপনাদেরকে সেবা করার সুযোগ দিয়েছেন।

এসময় ৩য় বারের মতো বিজয় পাওয়া নওয়াজে শরীফের সমর্থকদের নানা স্লোগানে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

অন্য দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আমি সকলদলকে একই টেবিলে বসার জন্য অনুরোধ জানাই। যাতে করে দেশের সমস্যা সমাধান করা যায়।

শনিবার রাত ৮টার দিকে পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ২৭২টি আসনের ৫০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ ইমরান খান।

আংশিক গণনায় দেখা গেছে, দুইবারের সাবেক প্রধানমন্ত্রী সবার চেয়ে বেশি আসন পেয়েছে। তবে ইমরানের দলের কাছে পাঞ্চাব প্রদেশে ১৫টি আসন হারিয়েছে পিএমএল-এন।

পুরোপুরি ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করা হবে।

দেশের ১৪তম সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মূল দলগুলো হলো পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি), পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম), পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি), মুত্তাহিদ মজলিস-ই-আলাম (এমএমএ) ও জামায়াতে ইসলামী।

কোনো দল বা জোটকে এককভাবে ক্ষমতায় যেতে হলে ৩৪২ আসন বিশিষ্ট ন্যাশনাল অ্যাসেম্বলি অব পাকিস্তানের কমপক্ষে ১৭২টি আসন পেতে হবে। আর ১৭২টি আসন পেতে ব্যর্থ হলে ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হবে।

শনিবার করাচির ৭টি আসন বাদে পাকিস্তানের ১৪তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা ৬টায়। বিকেল ৫টার মধ্যে ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন থাকায় দেশজুড়ে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ায় নির্বাচন কমিশন। করাচির ৭টি আসনে স্থানীয় সময় রাত ৮ পর্যন্ত ভোট গ্রহণ চলে।

নির্বাচন চলাকালে বোমা হামলাসহ বিভিন্নস্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে জালিয়াতি আর কারচুপির অভিযোগ তুলেছে। বিভিন্ন স্থানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রাজনৈতিক দলগুলো ভোট কারচুপি, জালিয়াতের অভিযোগ তুলেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরীফ এর আগে ২ বার দায়িত্ব পালন করেন। কিন্তু দু’বারই মেয়াদ পূর্ণ করতে পারেননি তিনি। প্রথমবারের (১৯৯০-৯৩) মেয়াদকালে দুর্নীতির কারণে তিনি বরখাস্ত হন। ২য় মেয়াদকালে (১৯৯৭-৯৯) তিনি জেনারেল পারভেজ মোশাররফের সামরিক অভ্যুথ্থানে ক্ষমতাচ্যূত হন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, বহু মার্কিন সেনা নিহতের দাবি
অভিনব কৌশলে প্রতারণা: দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করেন ইসরায়েলিরা!
একাত্তরে গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
লন্ডনে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন বাকেরগঞ্জের মিজান খান
ইরানে হামলা অবৈধ-অসাংবিধানিক: মার্কিন সিনেটর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com