Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৮:২৫ PM
Barisal News
Latest News
Home » সারা বিশ্ব » আসছে মরণঘাতী ‘করোনভাইরাস’
১৪ May ২০১৩ Tuesday ৯:৫৩:২৪ AM
Print this E-mail this

আসছে মরণঘাতী ‘করোনভাইরাস’


koron-virus মরণঘাতী ‘করোনভাইরাস’ডেস্ক রিপোর্ট :: নতুন এক মরণঘাতী ভাইরাসের সন্ধান পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। করোনভাইরাস নামে এই ভাইরাসটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির দেহ থেকে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে আরেকজনের দেহে এই ভাইরাস প্রবেশ করে।

ফ্রান্সে নতুন করে এক ব্যক্তি ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বিশ্ববাসীকে করোনারি ভাইরাস সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সৌদি আরবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজন মারাও গেছে।

করোনারি ভাইরাসে আক্রান্ত হলে ব্যক্তির নিউমোনিয়া এবং কখন কখনও কিডনি অকার্যকর হয়ে যেতে ‍পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটির ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে বিশ্বব্যাপী দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারেও বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

সম্প্রতি সংস্থাটি এক খবরে জানায়, ২০১২ সাল থেকে এখন পর্যন্ত ইউরোপ ও মধ্যপ্রাচ্যে মোট ৩৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ১৮ জন মারা গেছে। প্রথমে সৌদি আরব থেকে জর্ডান তারপর জার্মানি, যুক্তরোজ্য ও ফ্রান্সে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৯ জন সৌদি আরবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে নারী-পুরুষ উভয়েই রয়েছে এবং তাদের বয়স ২৪ থেকে ৯৪ এর মধ্যে।

ধারণা করা হচ্ছে, একটি পরিবারের মাধ্যমে এই ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। নোবেল করোনভাইরাসের সঙ্গে ২০০৩ সালে এশিয়ায় ছড়িয়ে পড়া সার্স ভাইরাসের সঙ্গে যথেষ্ট মিল আছে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, বহু মার্কিন সেনা নিহতের দাবি
অভিনব কৌশলে প্রতারণা: দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করেন ইসরায়েলিরা!
একাত্তরে গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
লন্ডনে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন বাকেরগঞ্জের মিজান খান
ইরানে হামলা অবৈধ-অসাংবিধানিক: মার্কিন সিনেটর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com