রাজাপুরে কোন শিক্ষার্থী ছাড়াই মাদ্রাসার গর্ভনিং বডির সদস্য!
রাজাপুর :: ঝালকাঠির রাজাপুরের পূর্ব-পুটিয়াখালি দারুচ্ছালাম ফাজিল মাদ্রাসার গর্ভনিং বডির অভিভাবক সদস্য মোঃ এনায়েত হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে অভিভাবক সদস্য থাকার অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগে জানা গেছে, বর্তমানে অবৈধভাবে অভিভাবক সদস্য থাকা মোঃ এনায়েত হোসেনের কোন ছেলে-মেয়ে ওই মাদ্রাসায় লেখাপড়া করছে না এবং বিগত দিনেও তার কোন শিক্ষার্থী ছিলো না। কিন্তু অধ্যক্ষের আত্মীয় হওয়ায় নামে মাত্র হাজিরা খাতায় শিক্ষার্থীর নাম অর্ন্তভূক্ত করে খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকা করে ২০১২ সালে নির্বাচন হয়।
খোজঁ নিয়ে জানা গেছে, মোঃ এনায়েত হোসেনের চার মেয়ের ৩ জনই মধ্য পুটিয়াখালি রেজি. প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করছে।
এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান মোঃ মনিরুজ্জামান জানান, মোঃ এনায়েত হোসেনের মেয়ে শাহী বুশরা ১-১-১১ সালে ২য় শ্রেণিতে, শাহী মেহরুবা ১-১-১১ সালে ১ম শ্রেণিতে ও শাহী মাসকুড়া ২-১-১৩ সালে ১ম শ্রেণিতে ভর্তি হয়ে সেই থেকে নিয়মিত লেখাপড়া করছে। কখনও তারা কেহই অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেনি।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ এনায়েত হোসেন জানান, যখন নির্বাচন হয়েছে তখন তার মেয়ে মাসকুড়া ওই মাদ্রাসায় পড়তো। কিন্তু অভ্যন্তরীন কারনে জানুয়ারি’১৩ থেকে মাদ্রাসা মেয়েদের লেখাপড়া বন্ধ করায় কিছুদিন আগে মেয়েদের স্কুলে ভর্তি করেছি।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |