Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৭:২৪ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » ‘মহাসেন’ আতঙ্কে উপকূলের তিন লাখ মানুষ
১৪ May ২০১৩ Tuesday ৮:৪১:৫১ AM
Print this E-mail this

বেড়িবাঁধ বিধ্বস্ত, কুয়াকাটা পর্যটক শুন্য

‘মহাসেন’ আতঙ্কে উপকূলের তিন লাখ মানুষ
মেজবাহউদ্দিন মাননু


ামনাদবাদ নদীর জোয়ারের তান্ডবে বেড়িবাঁধ ও ক্লোজার ভেঙ্গে লোনা পানিতে ডুবে যাচ্ছে জনপদ (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

ামনাদবাদ নদীর জোয়ারের তান্ডবে বেড়িবাঁধ ও ক্লোজার ভেঙ্গে লোনা পানিতে ডুবে যাচ্ছে জনপদ (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

কলাপাড়া :: সাগরপারের উপকূলীয় জনপদ কলাপাড়ায় এখন বিরাজ করছে ঘূর্ণিঝড় ‘মহাসেন’ আতঙ্ক। গভীর বঙ্গোপসাগর থেকে কিনারে আশ্রয় নিয়েছে হাজার হাজার মাছ ধরার ট্রলার। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর ও নদীতে বইছে অস্বাভাবিক জোয়ার।

ইতোমধ্যে জোয়ারে রামনাবাদ পাড়ের সদ্য নির্মিত বেড়িবাঁধের এক শ’ ফুট নদীতে বিলীন হয়ে সেখানকার জনপদ লোনা পানিতে প্লাবিত হয়েছে। বেড়িবাঁধের বাইরে অন্তত পাঁচ হাজার পরিবারে বিরাজ করছে আশ্রয়সহ সম্পদ হারানোর আশঙ্কা। এদিকে ঘূর্ণিঝড় ‘মহাসেন’ আতঙ্কে পর্যটনকেন্দ্র কুয়াকাটা পর্যটক শুন্য হয়ে পড়েছে।

পর্যটন হলিডে হোমস্ এর ব্যবস্থাপক জানান, ‘ঘূর্ণিঝড় আতঙ্কে বর্তমানে কোন পর্যটক কুয়াকাটায়  নেই। হোটেলের সকল কক্ষ খালি পড়ে আছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ১৩ মে সোমবার বিকেল চারটায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও জানান, ‘উপজেলার ১০৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। মাটির কেল্লাগুলো ব্যবহার উপযোগী রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। রেডক্রিসেন্ট সোসাইটিসহ সকল স্বেচ্ছাসেবকদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।’

তবে এতো প্রস্তুতির পরও সিডর আইলা বিধ্বস্ত এই জনপদের মানুষের চোখেমুখে এখন ঘূর্ণিঝড় ‘মহাসেন’ আতঙ্ক। তাদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ আর উৎকন্ঠা।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com