Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৮:২৩ PM
Barisal News
Latest News
Home » সারা বিশ্ব » সিরিয়ায় হৃদপিণ্ড-ভক্ষণের ভিডিও, নিন্দার ঝড়
১৪ May ২০১৩ Tuesday ৬:০২:৪৫ PM
Print this E-mail this

সিরিয়ায় হৃদপিণ্ড-ভক্ষণের ভিডিও, নিন্দার ঝড়


syria সিরিয়াআন্তর্জাতিক ডেস্ক :: সিরিয়ায় এক মৃত সরকারী সেনার হৃদপিণ্ড কামড়িয়ে খাচ্ছেন এক বিদ্রোহী সেনা – এমন এক ভিডিও প্রকাশিত হওয়ার পর নিন্দার ঝড় উঠেছে। একে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ(এইচআরডব্লিউ)। ওদিকে, হৃদপিণ্ড ভক্সণকারীকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে সিরিয়ার প্রধান বিরোধী জোট।

এইচআরডব্লিউ হৃদপিণ্ড খাওয়া ওই বিদ্রোহীর নাম আবু শক্কর বলে চিহ্নিত করেছে। শক্কর হোমস শহরের সুপরিচিত এক বিদ্রোহী যোদ্ধা দলের নেতা।দলটির নাম ইনডিপেনডেন্ট ওমর আল ফারুক ব্রিগেড।

বিবিসি’র খবরে বলা হয়েছে, ভিডিওটি’র সত্যাসত্য নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি।কিন্তু ভিডিও’র দৃশ দেখে মনে হয়েছে শক্কর ওই সেনার হৃদপিন্ড কেটে বের করছে। আর সেনাটির মৃতদেহের ওপর দাঁড়িয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের উদ্দেশ্যে বলছে, “বাশারের সেনারা- কুত্তারা, আল্লাহর কসম আমরা তোমাদের হৃদপিণ্ড খাব, জীবন খেয়ে ফেলব।”

এ ঘটনার নিন্দা জানিয়ে এইচআরডব্লিউ’র কর্মকর্তা পিটার বউকার্ট রয়টার্সকে বলেন, ‘শত্রুর মৃতদেহ কাটাছেঁড়া করা যুদ্ধপরাধ। আর যারাই যুদ্ধাপরাধ করবে তাদেরই জানা থাকা উচিত যে, তারা কোনোরকম ছাড় পাবে না। তাদেরকে এর জবাবদিহি করতে হবে।’


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, বহু মার্কিন সেনা নিহতের দাবি
অভিনব কৌশলে প্রতারণা: দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করেন ইসরায়েলিরা!
একাত্তরে গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
লন্ডনে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন বাকেরগঞ্জের মিজান খান
ইরানে হামলা অবৈধ-অসাংবিধানিক: মার্কিন সিনেটর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com