Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৬:২৭ PM
Barisal News
Latest News
Home » চরফ্যাশন » ভোলা » চর কুকরী-মুকরী পানির নিচে তলিয়ে যাওয়ার গুজব
১৫ May ২০১৩ Wednesday ১১:৩৯:৪৬ PM
Print this E-mail this

চর কুকরী-মুকরী পানির নিচে তলিয়ে যাওয়ার গুজব
অচিন্ত্য মজুমদার


ভোলা মানচিত্রভোলা :: অতিরিক্ত জোয়ারের কারণে সাগর উপকূলের ভোলার চর কুকরী-মুকরী ইউনিয়ন ৪/৫ ফুট পানির নিচে তলিয়ে গেছে এমন গুজব ছড়িয়ে পরেছে। ১৫ মে বুধবার রাত ৮টার পর কয়েকটি অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার এমন সংবাদে ভোলার সাধারন জনগন আতংকিত হয়ে পরে। তবে এ সংবাদের কোন সত্যতা নেই বলে আমাদের বরিশাল ডটকমকে নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নুরে আলম।

তিনি বুধবার রাত ১১টায় স্থানীয়দের বরাত দিয়ে জানান, নদীতে এখন ভাটা চলছে। স্বাভাবিক ভাটায় পানি যতটা নিচে নামে আজ তার চেয়ে দেড় ফুট উপরে রয়েছে। তাই এখন প্লাবিত হওয়ার কোন সুযোগ নেই। তবে ৫/৬ ঘন্টা পরে জোয়ার আসলে ২ ফুট বা তার চেয়ে বেশি অংশ পানিতে তলিয়ে যেতে পারে।

তিনি আরো জানান, ইতিমধ্যে ভোলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ কুকরী-মুকরী, ঢালচর, পর পাতিলা, চর নাসরিন, চর তাজাম্মল, চর জহির উদ্দিন, কলাতলীর চর, চর মোজাম্মেলসহ বিভিন্ন চরের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com