Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৭:২৩ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে ঝড়ো-হাওয়া, বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন
১৬ May ২০১৩ Thursday ৯:০৮:১৩ AM
Print this E-mail this

পটুয়াখালীতে ঝড়ো-হাওয়া, বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন


পটুয়াখালী মানচিত্রপটুয়াখালী :: পটুয়াখালীতে ১৬ মে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ঝড়ো-হাওয়া শুরু হয়েছে। পুরো জেলায় বিদ্যুৎ সরবারহ ও ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিঘ্নিত হয়ে পড়েছে মুঠোফোন নেটওয়ার্ক।

কলাপাড়া রাড়ার স্টেশন কর্মকর্তা প্রদীপ কুমার জানিয়েছেন, সকাল ৬টা থেকে ৭৮ কিমি বেগে ঝড়ো-হাওয়া বইতে শুরু করেছে।

এদিকে, আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শরীফ মোহাম্মদ শামসুদ্দিন জানিয়েছেন, বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার ৬টা পর্যন্ত জেলায় ২৩২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া ঝড়ো-হাওয়া ও বৃষ্টিপাতের ফলে জেলার ৮ উপজেলায় শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, রাত আড়াইটা থেকে জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। যে কারণে মুঠোফোন নেটওয়ার্ক বিঘ্নিত হচ্ছে ও ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অন্যদিকে, পটুয়াখালী জেলার নদ-নদীতে ভাটা বিরাজ করায় পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com