Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৭:২৫ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে আঘাত হেনেছে মহাসেন, ঘরবাড়ি বিধ্বস্ত
১৬ May ২০১৩ Thursday ১১:২৮:৩৭ AM
Print this E-mail this

পটুয়াখালীতে আঘাত হেনেছে মহাসেন, ঘরবাড়ি বিধ্বস্ত


পটুয়াখালী মানচিত্রপটুয়াখালী :: ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মহাসেন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগের ঝড়োহাওয়া নিয়ে পটুয়াখালীতে আঘাত হেনেছে। এসময় ঝড়টির আঘাতে সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ মুহূর্তে ঝড়টি কক্সবাজারের দিকে যাচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘূর্ণিঝড় মহাসেনের বর্ধিতাংশ পটুয়াখালীর খেপুপাড়ায় আঘাত হেনেছে। ধীরে ধীরে তা অগ্রসর হয়ে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করবে।

পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাওয়া তথ্য মতে এ জেলায় সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে হাওলাদার বাড়ির মো. আনিস হাওলাদার নামে এক ব্যক্তি ঘর চাপা পড়ে আহত হয়েছেন। ওই ইউনিয়নের পল্লী চিকিৎসক আব্দুল খালেক হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুয়াকাটার লতাচাপলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বারেক মোল্লা জানান, লতাচাপলি ইউনিয়নের মাত্র একটি সাইক্লোন শেল্টার সেন্টার রয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত বেশ কিছু মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে ভারি বর্ষণসহ প্রচণ্ড বেগে ঝড় বইছে। এতে বাকি লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তাই তার নেতৃত্বে এ ইউনিয়নের বাকি প্রায় ৩০ হাজার মানুষ কুয়াকাটা শহরের শতাধিক হোটেল-মোটেলে আশ্রয় নিয়েছে।

এছাড়া এখানকার শতশত কাঁচ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে তিনি জানান। এখন ভাটার সময় হলেও পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com