Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৫১ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » ভান্ডারিয়া » পিরোজপুরে বাড়ছে পানির উচ্চতা, আশ্রয় কেন্দ্রে ফাটল
১৬ May ২০১৩ Thursday ৯:৪৫:২৯ AM
Print this E-mail this

পিরোজপুরে বাড়ছে পানির উচ্চতা, আশ্রয় কেন্দ্রে ফাটল


pirojpur-map পিরোজপুর মানচিত্রপিরোজপুর :: পিরোজপুরে মহাসেনের প্রভাবে ক্রমেই বাড়ছে বৃষ্টিপাত ও বাতাসের গতি। সেইসঙ্গে বাড়ছে পানির উচ্চতা। এদিকে, ভান্ডারিয়া উপজেলার ৩২ নং হরিণপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল সাইক্লোন সেল্টারে ফাটল দেখা দিয়েছে। এতে করে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ওই কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজন।

এ ব্যাপারে জেলা প্রশাসক অনল চন্দ্র দাস জানান, ফাটল ধরা কেন্দ্র সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ব্যবস্থা নিতে বলা হয়েছে । তিনি বিকল্প ব্যবস্থা নেবেন।

জেলা প্রশাসক আরো জানান, বুধবার রাতেই জেলার মঠবাড়িয়ার কচুবাড়িয়া, খাতাছিড়া, ভোলমারা, সাপলেজা এবং ভান্ডারিয়ার টেলিখালী ও জুনিয়ার নিম্নাঞ্চল ৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে।

এছাড়া মঠবাড়িয়া উপজেলার মাঝের চরে দুইটি সাইক্লোন সেল্টারে পর্যাপ্ত জায়গা না থাকায় অনেক লোককে আশ্রয় দিতে না পারায় অনেকেই ঝুঁকির মধ্যে রয়েছেন। তবে তাদের কোথায় আশ্রয় দেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

অন্যদিকে, মহাসেনের প্রভাবে বৃষ্টিপাত ও ঝড়ো-হাওয়ায় পুরো জেলায় বিদ্যুৎ সরবারহ বন্ধ রয়েছে। বিঘ্নিত হয়ে পড়েছে ইন্টারনেট যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com