Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১২:৪৭ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » বিরোধী দলকে সংলাপের চিঠি দেবে না ১৪ দল
১৭ May ২০১৩ Friday ১২:০২:৩২ PM
Print this E-mail this

বিরোধী দলকে সংলাপের চিঠি দেবে না ১৪ দল


14-party-alliance-bangladesh ১৪ দল বাংলাদেশডেস্ক রিপোর্ট :: সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে অন্তবর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচনের ব্যাপারে একমত পোষণ করেছেন ১৪ দলের নেতারা। সংলাপের ব্যাপারে বিরোধী দলকে চিঠি দেওয়ার সম্ভাবনাও নাকোচ করে দেওয়া হয়েছে এ সভায়। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে কোনো প্রস্তাব থাকলে বিরোধী দলকে সংসদে এসে তা দিতে ১৪ দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ১৪ দলের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় আওয়ামী লীগ সভাপতি ১৪ দল নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

সূত্র জানায়, সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘সংলাপের জন্য বিরোধী দলকে চিঠি দেওয়ার ব্যাপারে কখনো কোনো আলোচনা হয়নি। সংলাপের জন্য বিরোধী দলকে চিঠি দেওয়ার কোনো প্রতিশ্রুতি আমরা দেইনি।

পত্রপত্রিকায় যেটা প্রকাশ হয়েছে সেটা ঠিক নয়। সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে তাদের কোনো প্রস্তাব থাকলে সেটা সংসদে এসে দিতে পারে।”

এ ব্যাপারে ১৪ দলভুক্ত ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘‘অন্তবর্তীকালীন সরকারের বিষয়টি সামনে নিয়ে আসা দরকার। এর রূপ রেখা কী হবে সেটা আগে থেকেই আলোচনা করে ঠিক করা যেতে পারে।

বিরোধী দলকে সংসদে এসে তাদের কোনো প্রস্তাব থাকলে বলতে হবে। সংলাপের জন্য বিরোধী দলকে চিঠি দেওয়ার প্রয়োজন নেই’’।

সূত্রটি আরো জানায়, সভায় ১৪ দলের অন্যান্য নেতাদের মতামত জানতে চাওয়া হলে তারাও একই ধরনের মতামত ব্যক্ত করেছেন। তবে অন্তবর্তীকালীন সরকারের রূপ রেখা কী হবে সেটা আগে থেকে নির্ধারণ করার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

১৪ দলের নেতাদের মতামত জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মতামত দেন।

এদিকে, সভা শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘‘হেফাজতকে রক্তপাতহীনভাবে তুলে দেওয়ায় সভায় সরকারকে ১৪ দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে’’।

এ সময় বিএনপি-জামায়াতের নৈরাজ্য মোকাবেলায় রাজনৈতিক ও সামাজিকসহ স্বাধীনতার পক্ষের সব সংগঠনের সমন্বয়ে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার সুযোগ নেই সরকারের অধীনেই নির্বাচন সুষ্ঠু হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নাসিম বলেন, ‘‘প্রধানমন্ত্রী সংলাপের প্রস্তাব দিয়েছিলেন, খালেদা জিয়া আল্টিমেটাম দিলেন। এতেই প্রমাণ হয় তিনি সংঘাত চান। তাদের কোনো প্রস্তাব থাকলে সংসদে এসে দিতে পারেন।’’


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ
তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, মঙ্গলবার মরদেহ নেয়া হবে ভোলায়
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com