Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৮:২৭ PM
Barisal News
Latest News
Home » সারা বিশ্ব » বিমানে শয্যা বানিয়ে তোপের মুখে নেতানিয়াহু
১৬ May ২০১৩ Thursday ১০:০৭:৩৮ PM
Print this E-mail this

বিমানে শয্যা বানিয়ে তোপের মুখে নেতানিয়াহু


netaniyahu-israil নেতানিয়াহুআন্তর্জাতিক ডেস্ক :: সস্ত্রীক ভ্রমণের জন্য এক লাখ ২৭ হাজার ডলার ব্যয়ে বিমানে শয্যার ব্যবস্থা করায় তোপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত মাসে লন্ডনে যেতে সাড়ে পাঁচ ঘণ্টার ফ্লাইটের জন্য এ বন্দোবস্ত করেন তিনি। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের শেষকৃত্যে অংশ নিতে স্ত্রীকে নিয়ে লন্ডনে যান তিনি।

সম্প্রতি ইসরায়েলের চ্যানেল ১০ টেলিভিশন প্রধানমন্ত্রীর সরকারি অর্থের এ অপব্যয়ের খবর প্রকাশ করলে দেশটির সোস্যাল মিডিয়ায় তা নিয়ে ব্যাপক হৈ চৈ শুরু হয়।

“বিবি একজন রাজা এবং এ রাজ্যে রাজা ও রানী যখন আকাশে ভ্রমণ করেন তখন খরচ কোনো ব্যাপার না,” প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ডাকনাম উল্লেখ করে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিমা ক্যাডমন নামের এক রাজনৈতিক বিশ্লেষক।

দেশটির সর্বাধিক পঠিত দৈনিক ইয়েদিয়োথ আরোনোথেরন প্রথম পৃষ্ঠায় তিনি লেখেন, “কোথায় লজ্জা?”।

ভ্রমণ ব্যয় নিয়ে প্রকাশিত সংবাদের কোনো প্রতিবাদ জানায়নি নেতানিয়াহুর দপ্তর। বিমানে বেষ্টনী তৈরি করে তার মধ্যে দুজনের শয্যা তৈরির ব্যয় সম্পর্কে নেতানিয়াহু অবগত ছিলেন না বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়।

থ্যাচারের শেষকৃ্ত্যানুষ্ঠানের ফাঁকে প্রধানমন্ত্রী যাতে সজীব চেহারা নিয়ে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলতে পারেন সেজন্য তিনি এ ব্যবস্থা করেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দাবি করা হয়।

নেতানিয়াহুর জন্য আইসক্রিম কেনা বাবদ প্রধানমন্ত্রীর দপ্তরের বছরে দুই লাখ ৭০০ ডলার বরাদ্দ রাখার বিষয়টি প্রকাশের পরেও একই ধরনের সমালোচনার মুখোমুখি হন তিনি।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, বহু মার্কিন সেনা নিহতের দাবি
অভিনব কৌশলে প্রতারণা: দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করেন ইসরায়েলিরা!
একাত্তরে গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
লন্ডনে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন বাকেরগঞ্জের মিজান খান
ইরানে হামলা অবৈধ-অসাংবিধানিক: মার্কিন সিনেটর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com