Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৮:২৭ PM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » আইপিএলে স্পট ফিক্সিং: শ্রীশান্তসহ তিন ক্রিকেটার গ্রেপ্তার
১৬ May ২০১৩ Thursday ৭:১০:৫৩ PM
Print this E-mail this

আইপিএলে স্পট ফিক্সিং: শ্রীশান্তসহ তিন ক্রিকেটার গ্রেপ্তার


sree-santh-india-ipl শ্রীশান্ত, অঙ্কিত চাভান ও অজিত চান্দিলাস্পোটর্স ডেস্ক :: আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে পেসার শান্তকুমারন শ্রীশান্তসহ তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ কথা জানিয়েছে।

বিসিসিআই তাৎক্ষণিকভাবে শ্রীশান্ত এবং তার রাজস্থান রয়্যালস সতীর্থ অঙ্কিত চাভান ও অজিত চান্দিলাকে বরখাস্ত করেছে।

এক বিবৃতিতে বিসিসিআই সচিব সঞ্জয় জাগদালে বলেন, “ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করার জন্য সব ধরনের তথ্য সংগ্রহ করা হবে। কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

“দুর্নীতির ক্ষেত্রে বিসিসিআই কোনো ছাড় দেবে না। এ ব্যাপারে তদন্তে নিয়োজিত দিল্লি পুলিশসহ সব কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।”

২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে মাঠে ও মাঠের বাইরে বেশ কিছু বিতর্কিত ঘটনায় জড়িয়ে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছেন ৩০ বছর বয়সী শ্রীশান্ত। ২৭ টেস্টে ৮৭ ও ৫৩ ওয়ানডেতে ৭৫ উইকেট নিয়েছেন তিনি।

২০১০ সালের ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে পাকিস্তানের তখনকার অধিনায়ক সালমান বাট এবং দুই পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল আইসিসি। ইংল্যান্ডের মাটিতে দুর্নীতি করায় কারাগারেও যেতে হয়েছিল তাদের।

গত বছর এ ধরনের অভিযোগে একজন ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধ এবং আরো চার জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল বিসিসিআই।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পটুয়াখালীতে ১০০ ফুটের আর্জেন্টিনার পতাকা ও মেসির অবয়ব নিয়ে বিশাল শোভাযাত্রা
ভারতের টি-টোয়েন্টি নেতৃত্বে শ্রেয়াস আইয়ার, স্কোয়াডে ১৫ বছরের সূর্যবংশী
বিসিবির এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে বুলবুল-আসিফ-পাইলটের রিট
দারিদ্র্যকে হার মানিয়ে জাতীয় দলে খেলতে চায় পিরোজপুরের নাদিরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com