Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১২:৪৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালের দোয়ারিকা সেতুর সংযোগ সড়কে ধস
১৭ May ২০১৩ Friday ২:৫০:২৭ PM
Print this E-mail this

বরিশালের দোয়ারিকা সেতুর সংযোগ সড়কে ধস


Barisal Map বরিশাল মানচিত্রবরিশাল :: ঘুর্নিঝড় মহাসেন’র প্রভাবে সৃষ্ট তীব্র বৃষ্টি ও বাতাসে ঢাকা-বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের ১ শ’ মিটার ধসে পড়েছে। তবে সংযোগ সড়কে ধসের কারণে যান চলাচলে কোন প্রভাব পড়বে না বলে দাবি করেছেন বরিশাল সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী।

জানা গেছে, ঘূর্নিঝড় মহাসেনের প্রভাবে বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়। সেসময়ই সেতুর পূর্ব পাশের সংযোগ সড়কে ধস শুরু হয়। এরপর বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টির সাথে যোগ হয় দমকা হাওয়া। তীব্র বৃষ্টি ও বাতাসের ফলে বৃহস্পতিবার ধস বড় আকার ধারণ করে এবং সংযোগ সড়কের ১ শ’ মিটার দেবে যায়। এরপর স্থানীয়রা ধসের স্থলে লাল পতাকা টানিয়ে দেয়।

স্থানীয়দের অভিযোগ, ঘুর্নিঝড় মহাসেন শেষ হলেও সড়ক ও জনপদ বিভাগের কোন কর্তাব্যাক্তি ঘটনাস্থল পরিদর্শনে আসেনি এবং সংস্কারের উদ্যোগ নেয়নি। আর ধস নামা এ সংযোগ সড়কের সংস্কার না করেই ঝূঁকি নিয়ে যানবাহন চলতে দেয়া হচ্ছে।

এ ব্যাপারে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ্ মোহাম্মদ শামস্ মোকাদ্দেস আমাদের বরিশাল ডটকমকে জানান, এ ধসে সেতুর জন্য ঝূঁকি নেই এবং যান চলাচলে ধসের কোন প্রভাব পরবে না। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্থ সড়ক মেরামতের কাজ শুরু করা হবে।

তিনি দাবি করেন, ধসের খবর পেয়ে তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন। পরির্দশন করে বৃহস্পতিবার থেকেই সংস্কার কাজ শুরু করা হয়েছে। প্রায় ১শ’ মিটার সংযোগ সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। সংস্কার কাজে আরো দুই এক দিন লাগবে বলে জানান তিনি।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com