ডেস্ক রিপোর্ট :: চাঁদের পৃষ্ঠে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আর পৃথিবী থেকে এটি দেখা গেছে টেলিস্কোপ ছাড়াই। তবে বিস্ফোরণটি স্থায়ী হয়েছে মাত্র এক সেকেন্ড। শুক্রবার যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, একটি মেটিওরয়েড (বায়ুমণ্ডলের সংস্পর্শে এলে তা উল্কাপিণ্ড বা মেটিওর) চাঁদের পৃষ্ঠে আঘাত করলে এ বিস্ফোরণ হয়।
নাসার মেটিওরয়েড এনভায়রনমেন্ট অফিসের বিল কুক বলেন, “আমাদের দেখা এ পর্যন্ত যতো উজ্জ্বল বস্তু রয়েছে, তার চেয়ে অন্তত ১০ উজ্জ্বলতায় এ বিস্ফোরণ ঘটেছে।”
চন্দ্রপৃষ্ঠে মেটিওরয়েডের আঘাতে বিস্ফোরণের বিষয়টি নাসার জ্যোতির্বিজ্ঞানীরা গত আট বছর ধরে পর্যবেক্ষণ করে আসছিলেন। এ থেকে সৃষ্ট মহাকাশ-বর্জ্য পৃথিবীতে আঘাত হানতে পারে কি না তা দেখাই এ কর্মসূচির অংশ। নাসা জানিয়েছে, তারা দেখেছে বছরে শত শত দৃশ্যমান মেটিওরয়েডের সংঘর্ষ হয়।
গত ১৭ মার্চের এ বিস্ফোরণ প্রসঙ্গে নাসা জানিয়েছে, মেটিওরয়েডটি ৪০ কেজি ওজনের, এর প্রস্থ এক মিটারের কম। ঘণ্টায় ৫৬ কিলোমিটার গতিবেগে চন্দ্রপৃষ্ঠে এটা আঘাত হানে। একটি চতুর্থ মাত্রার তারকার মতো এটি উজ্জ্বল ছিল।
মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারের কর্মকর্তা রন সাগস বলেছেন, “এটা আমার ঠিক সামনে লাফিয়ে পড়ে। অত্যন্ত উজ্জ্বল ছিল তা।”
বিল কুক বলেন, “আগামী বছর একই ঘটনার পুনরাবৃত্তি হয় কি না তাতে আমরা চোখ রাখব। বিশেষ করে, পৃথিবী-চাঁদ যখন মহাকাশের একই অঞ্চল অতিক্রম করবে।”
আপনি যদি ভেবে থাকেন অক্সিজেন ছাড়া চাঁদে বিস্ফোরণ হলো কীভাবে তাহলে আপনার জন্য নাসার উত্তর রয়েছে। মহাকাশ সংস্থাটি জানিয়েছে, আলোকচ্ছটা কোনো দহনক্রিয়া থেকে আসেনি, বিস্ফোরণের ক্ষেত্রে যা আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি। এর উত্তর হিসেবে নাসা বলছে, সংঘর্ষস্থলে গলিত শিলাখণ্ড থেকে এই আলোকচ্ছটার উৎপত্তি হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিবিএস জরিপ:৮৪.৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর প্রধান দক্ষতা কপি-পেস্ট
ঢাকায় আইফোন তৈরির ‘মিনি কারখানার’ সন্ধান
উস্কানিমূলক পোস্টের পর ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
যেভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবে আপনার মোবাইল ফোন