Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১১:৪৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে কারা উপ-মহাপরিদর্শকের পদ সৃষ্টি
১৯ May ২০১৩ Sunday ৭:১৮:১০ PM
Print this E-mail this

কার্যালয় ও বাংলো নির্মাণের প্রস্তাব

বরিশালে কারা উপ-মহাপরিদর্শকের পদ সৃষ্টি
সাঈদ পান্থ


barisal-jail বরিশাল কারাগারবরিশাল :: বরিশাল বিভাগে কারা উপ মহাপরিদর্শকের পদ সৃষ্টি হয়েছে। কারা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি বরিশাল কেন্দ্রীয় কারাগারে এসে পৌছেছে। গুরুত্বপূর্ন এ পদ সৃষ্টির ফলে বরিশাল বিভাগের ৬টি কারাগারের কার্যক্রম গতিশীল হবে বলে জানিয়েছেন বরিশালের সিনিয়র জেল সুপার মোঃ কামাল হোসেন। ইতিমধ্যে কারা উপ-মহাপরিদর্শকের জন্য বরিশালে কার্যালয় ও বাংলো নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ কামাল হোসেন আমাদের বরিশাল ডটকমকে জানান, চলতি মাসের প্রথম সপ্তাহে উপ-মহাপরিদর্শকের পদ সৃষ্টি হওয়ার চিঠি বরিশালে এসে পৌছায়। বরিশালের কারাগারগুলো নিয়ন্ত্রিত হতো খুলনার যশোর থেকে। সেখান থেকে মাঝে মধ্যে পরিদর্শনে আসতেন উপ-মহাপরিদর্শক।

তিনি বলেন, অন্য বিভাগের অধীনে থাকায় স্বাভাবিকভাবেই বিভিন্ন কাজে চরম জটিলতার সৃষ্টি হতো। এমনকি দ্রুততর সাথে কোন সিদ্ধান্তও নেয়া যেত না। কিন্তু নতুন করে বরিশাল বিভাগে কারা উপ মহাপরিদর্শকের পদ সৃষ্টি হওয়ায় বিভাগের ৬টি কারাগারের মান বৃদ্ধি পাবে। কারা অভ্যান্তরের অবস্থারও উন্নতি ঘটবে বলে আশা করেন তিনি। এমনকি অবকাঠামোগত উন্নয়নও ঘটবে।

তিনি আরো জানান, এরই মধ্যে উপ মহাপরিদর্শকের জন্য নগরীর মরকখোলা পুল সংলগ্ন ( ইস্কন মন্দিরের পাশে) অধিদপ্তরের নিজস্ব প্লটে তার কার্যালয় ও বাংলো নির্মাণের প্রস্তাব কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com