বরিশালে অ্যাডভোকেসি সভায় বক্তারা ‘মাদক প্রাকৃতিক দুর্যোগের চেয়েও ভয়াবহ’
বরিশাল :: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যায় নিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়েছে মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধ বিষয়ক সভা। স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে বেসরকারি সংস্থা পরিপ্রেক্ষিতের সহযোগিতায় এ কর্মশালা ২০ মে সোমবার সকাল ১১টায় বরিশাল সিভিল সার্জন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা: এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আজিজুল হক আক্কাস।
সভায় আজিজুল হক আক্কাস বলেন, মাদক প্রাকৃতিক দুর্যোগের চেয়েও ভয়াবহ। ভয়ানক ছোবলে দেশের অধিকাংশ যুবক আজ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। মাদক শুধু মাদকাসক্তকেই মৃত্যুর দিকে ধাবিত করে না সমাজকে মাদক আক্রান্ত করে। তাই এ মাদকের ভয়ানক ছোবল থেকে যুব সমাজকে রক্ষার জন্য সামাজিক প্রচারনার কোন বিকল্প নেই বলে জানান তিনি। পাশাপাশি মাদক প্রতিরোধে অবিভাবকদের সচেতন হওয়ার ও পরামর্শ দেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ডেপুটি সিভিল সার্জন ডা: মো: শহিদুল ইসলাম, অবসর প্রাপ্ত সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আলফাজ উদ্দিন, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা, ফরিদ উদ্দিন, বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ইমান আলী শরীফ, সাংবাদিক কাজী মকবুল হোসেন প্রমুখ।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |