Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৩৪ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » ‘সর্বাত্মক প্রস্তুতির ফলে মহাসেনের তাণ্ডবে কম ক্ষতি হয়েছে’
২০ May ২০১৩ Monday ৬:৪৭:১৩ PM
Print this E-mail this

বরগুনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

‘সর্বাত্মক প্রস্তুতির ফলে মহাসেনের তাণ্ডবে কম ক্ষতি হয়েছে’
মনির হোসেন কামাল


barguna-relif দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হাসান মাহামুদবরগুনা :: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হাসান মাহামুদ বলেছেন. ‘দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতির ফলে মহাসেনের তাণ্ডবে ক্ষয়-ক্ষতি কম হয়েছে। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ একটি মডেল সৃষ্টি করেছে। সারাদেশে বিষয়টি প্রশংসিত হচ্ছে।’ ২০ মে সোমবার বিকেলে বরগুনার বড়ইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

বরগুনা জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভুঞার সভাপতিত্বে ত্রাণ বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

মন্ত্রীর সাথে সফর সঙ্গী ছিলেন, সিডিএমপির জাতীয় প্রকল্প পরিচালক মো. আবদুল কাইউম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মো. আবদুল ওয়াজেদ, ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফজলুল হক, পিআরও মো. শাহিনুর মিয়া ও সিডিএমপির প্রজেক্ট ম্যানেজার পুজি পুজিয়োনো।

বিকেল চারটার সময়ে মন্ত্রী সফর সঙ্গীদের নিয়ে সি-প্লেনে বরগুনায় আসেন। সোয়া চারটায় তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সাড়ে চারটায় তিনি বরগুনা ছেড়ে ঢাকা চলে যান।

বরগুনা সদর উপজেলার ১০ টি ইউনিয়নের ১০০ জনকে ২০ কেজি চাল ও ৩ হাজার করে টাকা ত্রাণ সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com