Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৩৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » কাউন্সিলর প্রার্থী রেজভীর মনোনয়ন বৈধ ঘোষণা
২১ May ২০১৩ Tuesday ১১:০১:১৫ PM
Print this E-mail this

কাউন্সিলর প্রার্থী রেজভীর মনোনয়ন বৈধ ঘোষণা


barisal-city-corporation-election বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনবরিশাল :: অবশেষে হাইকোর্টের রায়ে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহনের সুযোগ পেলেন কাউন্সিলর প্রার্থী রেজাউল কবির চৌধুরী রেজভী। তিনি ২৩নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিস কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বচনী তফসিল অনুযায়ী গত ১২ মে ছিল মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল। নির্বাচনে অংশ নিতে মেয়র পদে ৫জন, ৩০টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ১৪৫জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৮জন মনোনয়নপত্র জমা দেন।

এরমধ্য থেকে যাচাই বাছাই শেষে সাধারন আসনের ৮ ও সংরক্ষিত আসনের ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষনা করে নির্বাচন অফিস। তথ্য গোপন করা ও সিটি কর্পোরেশনে নিজস্ব লাইসেন্সে কাজ থাকাসহ বিভিন্ন কারনে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। নির্ধারিত সময় এরা প্রত্যেকেই আপিল করলে সাধারন আসনের তিনজনের মনোনয়নপত্র বৈধ বলে গ্রহন করে কর্তপক্ষ।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রেজাউল কবির রেজভী হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট ২১ মে মঙ্গলবার তার দায়েরকৃত রিটের পক্ষে রায় দিলে তিনি নির্বাচনে অংশ নেয়ার সুযোগ ফিরে পান।

এ ব্যাপারে রেজভী জানান, বিগত দিনে তার বিরুদ্ধে দায়েরকৃত একটি নিস্পত্তি হওয়া মামলার বিষয় হলফনামায় উল্লেখ না করায় মনোনয়নপত্র বাতিল করে আঞ্চলিক নির্বাচন অফিস। পরে তিনি আপিল করলেও বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন বিভাগীয় কমিশনার। পরবর্তীতে তিনি হাইকোর্টে রিট করলে আদালত তার পক্ষে রায় দেন। এর ফলে তার নির্বাচনে অংশ নিতে আর কোন বাধা রইলনা।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com