মেহজাবিন আর সজলের ভালবাসা
বিনোদন ডেস্ক :: সজল ও মেহজাবিন ছয় বছর ধরে একে অপরকে ভালবাসে। কিন্তু দুজন দুজনের ব্যাপারে একটু উদ্বিগ্ন। কারণ দুজনের কেউই বুঝতে পারেনা যে এটা কি ভালবাসা নাকি অন্যকিছু। এ বিষয় নিয়ে প্রায়ই তৈরী হয় জটিলতা। মেহজাবিন ভালবাসার অর্থ জানতে চায় সজলের কাছে।
কিন্তু সজল এটা কিছুতেই বুঝে উঠতে পারে না। এখন সে কি করবে? ভালবাসার অর্থ কিভাবে খুঁজে দিবে? এভাবেই ভালোবাসা এবং এর অর্থ খুঁজছেন মেহজাবিন ও সজল।
এমনই এক গল্প নিয়ে ঈদের জন্য নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘কাউন্টার কোয়েশ্চেন’। বাঙ্গালী ক্রিয়েশন্স-এর প্রযোজনায় নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মারুফ পাঠান।
মেহজাবিন এ নাটকটি সম্পর্কে বলেন, ‘নাটকের গল্পটি একটু ভিন্ন ধরনের এবং কাজ করে ভালো লাগছে। ভালবাসার আত্ম উপলব্ধির উপর নির্ভর করেই এ নাটকটির গল্প। এখানে আমাকে একজন ভালবাসা সন্ধানী মেয়ে রুপে দেখতে পাবে দর্শকরা।’
সজল বলেছেন, ‘এটি একটি অন্যরকম ভালোবাসার গল্প। দর্শকরা না দেখলে মিস করবেন।’
ঈদে যে কোন একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
|