Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৫০ AM
Barisal News
Latest News
Home » বিনোদন » জটিলতায় ভুগছেন মোশাররফ করিম
২১ May ২০১৩ Tuesday ১১:৩১:৫১ PM
Print this E-mail this

জটিলতায় ভুগছেন মোশাররফ করিম


Mosarraf Karim মোশাররফ করিমবিনোদন ডেস্ক :: প্রতি রাতেই যমজ বাচ্চার স্বপ্নে দেখছেন মোশাররফ করিম। যখনই বাচ্চা দুটো কিছু বলতে চায় তখনই ঘুম ভেঙ্গে যায় তার। বাচ্চা দুটো কি বলতে চায় তা আর জানা হয় না। স্বপ্নগুলো দু:স্বপ্নে পরিণত হতে থাকে। এদিকে বিয়ের ছয় বছর পার হলেও কোন সন্তান না হওয়ায় আরেক দুশ্চিন্তায় আছেন তিনি ও তার স্ত্রী।

একদিকে নিঃসন্তান, অন্যদিকে যমজ বাচ্চার দু:স্বপ্ন নিয়ে সৃষ্টি হয়েছে জটিল সমীকরন। সমাধানের লক্ষ্যে তিনি ছুটে বেড়াচ্ছেন এদিক- সেদিক। একের পর এক ঘটে যাচ্ছে রোমাঞ্চকর সব ঘটনা। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘স্বপ্ন সমীকরন’। এতে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা হালদার।

সম্প্রতি উত্তরা ও আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষে এখন সম্পাদনার কাজ চলছে গাঁও প্রোডাকশন হাউজে ।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতাজুটি মমিনুল ইসলাম জুয়েল ও এম এইচ এম মুবাশ্শির। এর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নির্মাতা সামির আহমেদ আর প্রযোজনা করছে জলছবি ফিল্ম।

এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- স্বাধীন খসরু, শাহেদ আলী, আর জে সালমান, রিফাত চৌধুরী সহ অনেকে। খুব শীঘ্রই একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com