Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৩৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে মাঠে নামছে পর্যবেক্ষক দল
২২ May ২০১৩ Wednesday ৮:০৬:৩৭ AM
Print this E-mail this

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন

নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে মাঠে নামছে পর্যবেক্ষক দল


barisal-city-corporation-election বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনবরিশাল :: বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি অনুসরণ করছেন কি না, তা পর্যবেক্ষণে ২২ মে বুধবার মাঠে নামছে পর্যবেক্ষক দল। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমানকে প্রধান করে গঠিত ছয় সদস্যের এ পর্যবেক্ষক দল নগরীর ৩০টি ওয়ার্ড ঘুরে পর্যবেক্ষণ চালাবে।

পর্যবেক্ষক দলের অন্যান্য সদস্যরা হলেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, জেলা নির্বাচন কর্মকর্তা, তথ্য অধিদপ্তরের উপ-পরিচালক ও সুজন’র সভাপতি।

পর্যবেক্ষক দলের কাজ হচ্ছে নির্বাচনের পরিচ্ছন্নতা রক্ষা করা ও আচরণবিধি লংঘিত হচ্ছে কিনা তা তদারকি করা। পর্যবেক্ষক দলের সদস্যদের পৃথক পৃথকভাবে পর্যবেক্ষণ করার কথা থাকলেও বুধবার তারা ছয়জন একত্রে পর্যবেক্ষণের জন্য মাঠে নামবেন।

সকাল ১১টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিস (টিটিসি’র) সামনে থেকে পর্যবেক্ষণ কমিটি তাদের কাজ শুরু করবে। এরপর নগরীর প্রতিটি ওয়ার্ডেই তারা তদারকি করতে যাবেন। পরবর্তীতে প্রতিদিন পৃথক পৃথকভাবে পর্যবেক্ষক দলের সদস্যরা কাজ করবেন।

রিটার্নিং কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান আমাদের বরিশাল ডটকমকে জানান, নির্বাচনী আচরণবিধি লংঘন হয় কিনা তা পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক দল আজ (বুধবার) মাঠে নামবে। কমিটির সকল সদস্য আজ প্রথম দিনে মাঠে নেমে ৩০টি ওয়ার্ডে একত্রে পর্যবেক্ষণ করলেও এরপর থেকে সবাই পৃথক পৃথকভাবে কাজ করবেন।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com