Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৪৬ AM
Barisal News
Latest News
Home » আমতলী » তালতলী » বরগুনা » আমতলী-তালতলীতে ত্রান বিতরন করেছেন হানিফ
২২ May ২০১৩ Wednesday ৫:৪৬:১৭ PM
Print this E-mail this

আমতলী-তালতলীতে ত্রান বিতরন করেছেন হানিফ


Barguna Map বরগুনা মানচিত্রবরগুনা :: বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় ২২ মে বুধবার ঘূর্নিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ত্রান সামগ্রী বিতরন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। তিনি সকাল ১১ টায় আমতলী সদর ইউনিয়নের খুড়িয়ার খেয়াঘাটের ইউপি কমপ্লেক্সে ২৫০ জন ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে নগদ এক হাজার করে টাকা, ২০ করে কেজি চাল ও শাড়ি-লুঙ্গি বিতরন করেন।

এ সময় তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী যাবতীয় ব্যবস্থা গ্রহন করায় দূর্যোগকালীন জান-মালের ক্ষয়ক্ষতি আশংকার চেয়ে অনেক কম হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ সকলে যাতে ত্রাণ সহায়তা পায় সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমরা সে নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। ঘুর্ণিঝড় মহাসেন আক্রান্ত সকলকে পর্যায়ক্রমে ত্রাণসহ সকল ধরনের সহযোগিতা করা হবে।’ এসময় স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষি ঋনের সুদ মওকুফসহ নতুন ঋনের ব্যবস্থা গ্রহনেরও আশ্বাস দেন তিনি।

ত্রান বিতরন ও পরিদর্শন কার্যক্রমে মাহাবুব উল আলম হানিফের সাথে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, বরগুনা-১ আসনের সাংসদ অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শমভু, আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক লাইলী বেগম এমপি, তথ্য ও গবেষনা সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক পংকজ দেবনাথ, বরগুনার জেলা প্রশাসক মো. আবদুল ওহাব ভূইয়া, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান শিহাব প্রমুখ।

আমতলী উপজেলায় ত্রান বিতরন শেষে তিনি তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং তালতলী উপজেলার বড়বগীতে ২৫০ জন কৃষককে অনুরূপ ত্রান সামগ্রী বিতরন করেন।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com