Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৪৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » ‘নগরীর উন্নয়ন হয়নি, হয়েছে পকেটের’
২৩ May ২০১৩ Thursday ৬:০১:০৮ PM
Print this E-mail this

মানববন্ধনে সাংসদ সরোয়ার

‘নগরীর উন্নয়ন হয়নি, হয়েছে পকেটের’


mojibor-rahman-sorwar এ্যাড.মজিবর রহমান সরোয়ারবরিশাল :: বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর বিএনপি’র সভাপতি সাংসদ এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘উন্নয়ন নগরীর হয়নি। উন্নয়ন হয়েছে পকেটের। নগরীতে শত কোটি টাকার উন্নয়নের কথা বলা হলেও আজ নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে পানির মধ্যে দাড়িয়ে মানববন্ধন করতে হচ্ছে। এতেই প্রমাণিত হয়ে তারা উন্নয়ন করেনি, কোটি কোটি টাকা চুরি করেছে। অথচ তারা ভোটের জন্য উন্নয়নের কাল্পনিক গল্প শোনাচ্ছে নগরবাসীকে। নগরবাসীও হাতেনাতে প্রমাণ পেয়েছে। তারা ১৫ জুন ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।’ ২৩ মে বৃহস্পতিবার বেলা ১টায় নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা সচল ও শহর রক্ষা বাঁধ নির্মানের দাবিতে মহানগর বিএনপি’র উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।

সরোয়ার আরো বলেন, ‘নগরীর খালগুলো সংস্কারের অভাবে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এজন্য বৃষ্টি হলেই নগরীতে হাঁটু সমান পানি জমে যায়।’ এসময় জলাবদ্ধতার জন্য তিনি সিটি কর্পোরেশনের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করে ড্রেনেজ ব্যবস্থা সচল করার দাবি জানান।

ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুল আহাসন শাহিন, বিএনপি নেতা আলী হায়দার বাবুল ও মনিরুজ্জামান ফারুক প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ বছর ৭ মাসে নগরীতে ৩০ কোটি টাকার ৮৪ কিলোমিটার ড্রেন ও মাস্টার ড্রেন নির্মাণ করা হয়েছে। কিন্তু সামান্যতম বৃষ্টি হলেই নগরীর সদর সড়ক থেকে শুরু করে অলিগলিতে হাঁটু সমান পানি জমে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com