Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৪৮ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » বরিশালে বাসের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত, শিশুপুত্র আহত
২৩ May ২০১৩ Thursday ৩:১৩:০৪ PM
Print this E-mail this

বরিশালে বাসের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত, শিশুপুত্র আহত
সাঈদ পান্থ


road-accident সড়ক দুর্ঘটনাবরিশাল :: বরিশালের উজিরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মুক্তা বেগম নামের এক গৃহবধূ নিহত ও তার শিশুপুত্র আব্দুল্লাহ আহত হয়েছে। ২৩ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বানারীপাড়া-বরিশাল সড়কের উজিরপুর উপজেলার নারায়নপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নারায়নপুর বাজার সংলগ্ন খান বাড়িরের সামনের সড়কে বানারীপাড়াগামী মাহেন্দ্র-আলফাকে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী গেটলক বাস ধাক্কা দিলে মাহেন্দ্র যাত্রী মুক্তা বেগম(৩০) ও তার কোলে থাকা শিশু পুত্র আব্দুল্লাহ ছিটকে সড়কের ওপর পড়ে যায়।

এসময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গৃহবধূ মুক্তা বেগম মারা যান এবং আহত শিশু পুত্র আব্দুল্লাহ আহত হয়। আহত আব্দুল্লাহকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থাণীয় লোকজন এসময় ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বানারীপাড়া ও উজিরপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত মুক্তা বেগম বরিশাল নগরীর ১৮ নং ওয়ার্ডের বটতলার ব্যবসায়ী কবির হোসেনের স্ত্রী। তিনি তার পুত্র ও শ্বাশুরীকে নিয়ে বানারীপাড়ার নরোত্তমপুর গ্রামে দেবরের বন্ধুর বাসায় বেড়াতে যাচ্ছিলেন।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com