Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৪৭ AM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » প্রধানমন্ত্রী কার্যালয়ের মহা-পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে বরগুনায় মামলা
২৩ May ২০১৩ Thursday ৭:৪২:০১ AM
Print this E-mail this

প্রধানমন্ত্রী কার্যালয়ের মহা-পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে বরগুনায় মামলা


Barguna Map বরগুনা মানচিত্রবরগুনা :: বরগুনার তালতলীতে রাখাইন সম্প্রদায়ের জন্য বরাদ্দকৃত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নির্মানে অনিয়মের অভিযোগে ২২ মে বুধবার আমতলী সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মোকদ্দমা (নং- ১০৩/২০১৩) দায়ের করা হয়েছে। উপজেলা উপজাতীয় জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন, পুনর্বাসন ও সমন্বয় কমিটির সভাপতি ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. আবদুলাহ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহা-পরিচালক মো. মাহমুদুর রহমান, বরগুনা জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূঞা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ও বড়বগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর মুন্সীকে মামলায় বিবাদী করা হয়েছে। রাখাইন সম্প্রদায়ের পক্ষে মং চিন থানসহ ৫ জন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আমতলীর সহকারী জজ হেলাল উদ্দিন আগামী ২৭ মে মামলার শুনানীর দিন ধার্য রেখেছেন।

মামলার বিবরণে জানা গেছে, প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ শাখা থেকে আমতলী-তালতলী উপজেলার উপজাতীয় জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্পে ২৬ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। যার মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করার জন্য ৭ লাখ টাকা বরাদ্দ রয়েছে। ঐ টাকা দিয়ে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করার কথা রয়েছে। রাখাইন সম্প্রদায়ের একটি পক্ষ সরকারি দানকৃত জমিতে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নির্মানের দাবী জানালেও গত ১৪ জানুয়ারী অপর একটি পক্ষের দাবী অনুযায়ী একটি বেসরকারী উন্নয়ন সংগঠণ রাখাইন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এর একতলা ভবনের উপরে দোতলা করে প্রশিক্ষণ কেন্দ্র নির্মানের রেজুলেশন করা হয়েছে। এর প্রতিবাদে ইতোপূর্বে মানববন্ধন কর্মসূচি পালন করেও সিদ্ধান্ত পরিবর্তনে ব্যর্থ হয়ে মোকদ্দমাটি দায়ের করা হয়েছে।

মামলার ১ নং বিবাদী উপজেলা উপজাতীয় জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন, পুনর্বাসন ও সমন্বয় কমিটির সভাপতি ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. আবদুলাহ জানান, ৭ লক্ষ টাকায় নতুন কোন ভবন নির্মান করা সম্ভব নয়। তাছাড়া এ কেন্দ্রটি অবশ্যই দোতলায় থাকতে হবে। সেই সাথে প্রশিক্ষণ কেন্দ্রটি পাহারার জন্য কোন নৈশ প্রহরী নিয়োগের বরাদ্দ নেই। টাকার কথা বিবেচনা ও নিরাপত্তার কথা চিন্তা করে আরডিএফ ভবনের দোতলায় কেন্দ্রটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বরগুনা জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূঞাসহ অন্যান্য বিবাদীরা জানিয়েছেন, তারা মামলার ব্যাপারে কিছুই জানেননা।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com