| | | | | মসজিদ বানাচ্ছে ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ
স্পোটর্স ডেস্ক :: মুসলমান খেলোয়াড়দের জন্য একটা মসজিদ বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে বায়ার্ন মিউনিখ। ফ্রাঙ্ক রিবেরির অনুরোধে মুসলমান খেলোয়াড় এবং সমর্থকদের প্রার্থনার সুবিধার্থে বায়ার্নের এমন চিন্তা।
জম্মগতভাবে খ্রিস্টান হলেও ২০০৬ সালে ইসলাম ধর্মে দীক্ষিত রিবেরি নামের আগে জুড়ে দিয়েছেন ‘বিলাল’ শব্দটি। বিয়ে করেছেন মরক্কোয় জম্ম নেয়া মুসলিম মেয়েকে। মুসলমান খেলোয়াড়দের প্রার্থনার সুবিধার জন্য একটা ছোট রুমের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছিলেন রিবেরি। তার অনুরোধে সাড়া দিয়ে বায়ার্ন কর্তৃপক্ষ প্রার্থনার জন্য কক্ষ নয়, পরিপূর্ণ একটা মসজিদ তৈরির পরিকল্পনা নিয়েছে, যেখানে খেলোয়াড়দের পাশাপাশি সমর্থকরাও প্রার্থনা করতে পারবেন।
শুধু তা-ই নয়, নামাজ পড়ানোর জন্য একজন ইমামও নিয়োগের পরিকল্পনা বায়ার্নের। ইসলামি বই সমৃদ্ধ একটা লাইব্রেরিও থাকবে পাশেই, থাকবে ধর্মীয় আলোচনার সুযোগও।
| | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
ভারতের টি-টোয়েন্টি নেতৃত্বে শ্রেয়াস আইয়ার, স্কোয়াডে ১৫ বছরের সূর্যবংশী
বিসিবির এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে বুলবুল-আসিফ-পাইলটের রিট
দারিদ্র্যকে হার মানিয়ে জাতীয় দলে খেলতে চায় পিরোজপুরের নাদিরা
স্কটল্যান্ডে দর্শককেই লাল কার্ড দেখালেন রেফারি
| |