Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৪৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » নগরীতে গভীর রাতে অস্ত্র ও গুলি উদ্ধার
২৫ May ২০১৩ Saturday ৫:০২:০৫ AM
Print this E-mail this

নগরীতে গভীর রাতে অস্ত্র ও গুলি উদ্ধার


Barisal Map বরিশাল মানচিত্রবরিশাল :: বরিশাল নগরীর স্ব-রোড এলাকা থেকে দেশীয় তৈরি একটি পাইপ গান ও চার রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ২৪ মে শুক্রবার রাত ১২টার দিকে এ উদ্ধার অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানা পুলিশ। তবে ঘটনাস্থল কাউনিয়া থানার আওতাধীন হওয়ায় উদ্ধারকৃত অস্ত্র ও গুলি কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে কোতয়ালী থানা পুলিশ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন আমাদের বরিশাল ডটকমকে জানান, গোপন খবরের ভিত্তিতে নগরীর স্ব-রোড এলাকার চিহিৃত সন্ত্রাসী মিহির সরকারের বসতঘরে অভিযান চালান তারা। এসময় ঘরের ভেন্টিলেটারের ভিতর থেকে দেশীয় তৈরি একটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে কাউনিয়া থানা পুলিশকে খবর দিয়ে তাদের কাছে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com