Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৫০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » কামালের নির্বাচন পরিচালনা কমিটি গঠন, প্রধান সমন্বয়ক সরোয়ার
২৪ May ২০১৩ Friday ২:০৮:১৭ AM
Print this E-mail this

কামালের নির্বাচন পরিচালনা কমিটি গঠন, প্রধান সমন্বয়ক সরোয়ার


ahosan-habib-kamal-barisal আহসান হাবিব কামালবরিশাল :: সাংসদ এ্যাড. মজিবর রহমান সরোয়ারকে প্রধান সমন্বয়কারী করে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের মেয়র প্রার্থী আহসান হাবীব কামাল’র পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। ২৩ মে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর টউন হল অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সভায় ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামালকে বিজয় করার লক্ষ্যে এ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

কমিটিতে সমন্বয়ক হিসেবে রাখা হয়েছে বরিশাল বিএনপির শীর্ষ ১১ নেতাকে। এরা হচ্ছেন- মহানগর বিএনপির সাধারন সম্পাদক কামরুল আহসান শাহিন, জেলা বিএনপির সাধারন সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএনপি নেতা মনিরুজ্জামান ফারুক, আলী হায়দার বাবুল, এএইচ এম সালেহ, মজিবর রহমান নান্টু, সাঈয়েদ আহমেদ মধু, আজিজুল হক আক্কাস, এ্যাডঃ আলী আহমেদ, মহসিন মন্টু ও শেখ আব্দুর রহিম।

কমিটিতে পদাধিকার বলে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি/সম্পাদক এবং ওয়ার্ড বিএনপির সভাপতি/সম্পাদক থাকবেন। আগামী দু’একদিনের মধ্যে এ কমিটি একটি সাব কমিটি ঘোষণা করে কার্যক্রম শুরু করবে।

সভায় এমপি সরোয়ার বলেন, কামাল জাতীয়তাবাদী শক্তির মেয়র প্রার্থী। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কামালকে মেয়র নির্বাচিত করা। কামাল মেয়র নির্বাচিত হলে জাতীয়তাবাদী শক্তি আরও শক্তিশালী হবে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com