Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৫১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদকর্মীদের সাথে মেয়র প্রার্থী হিরণের মতবিনিময় সভা
২৪ May ২০১৩ Friday ৫:২৮:৪৭ PM
Print this E-mail this

সংবাদকর্মীদের সাথে মেয়র প্রার্থী হিরণের মতবিনিময় সভা


Barisal Map বরিশাল মানচিত্রবরিশাল :: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সম্মিলিত নাগরিক পরিষদের মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে। ২৪ মে শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর বরিশাল ক্লাবের অমৃতলাল দে মিলানয়তনে এই সভায় সভাপতিত্ব করেন নাগরিক পরিষদের সদস্য সচিব মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম।

এসময় মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন বলেন, ক্ষমতায় থাকা চার বছর সাত মাসে তিনি নগরীকে জঞ্জাল মুক্ত করে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলেছেন। রাস্তা প্রশস্তকরণ থেকে নগরবাসীর বিনোদনের জন্য পার্ক ও কমিউনিটি সেন্টার করেছেন। সৌন্দর্যবর্ধনে বৃক্ষ রোপন সহ নানাবিধ উন্নয়ন করেছেন। কলোনীগুলোতে বিদ্যুতায়ন, ড্রেনেজ ব্যবস্থা, স্যানিটেশনের যথেষ্ট উন্নয়ন ঘটিয়েছেন। এখনো তার অনেক কাজ অসমাপ্ত রয়েছে বলে, তাকে আরেকবার নির্বাচিত করার জন্য অনুরোধ করেন।

এসময় তিনি সাংবাদিকদের প্রতি আহবান করেন তার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের জন্য।

এই সভায় আরো উপস্থিত ছিলেন সাংসদ এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, জেলা জাসদ সম্পাদক এ্যাডভোকেট আ. হাই মাহাবুব, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট আফজালুল করিম, জেলা আলীগের নেতা কর্নেল জাহিদ ফারুক শামীম প্রমুখ।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com