| বরিশালে বর্নাঢ্য আয়োজনে চ্যানেল ২৪’র বর্ষপূর্তি উদযাপন
বরিশাল :: দেশের ২৪তম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ২৪ এর ১ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে বিভাগীয় নগরী বরিশালেও জন্মদিনের কেক কেটে বর্নাঢ্য আনন্দ র্যালীর আয়োজন করা হয়। ২৪ মে শুক্রবার সকাল সোয়া ১০টায় নগরীর প্রানকেন্দ্র সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে জন্মদিনের কেক কাটেন জনপ্রতিনিধি, বিশিষ্ট রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উর্ধতন সরকারী কর্মকর্তারা। কেক কেটে তারা একে অপরকে খাইয়ে দেন। পরে বের করা হয় আনন্দ র্যালী।
র্যালিটি নগরীর সদর রোড, গীর্জা মহল্লা, চকবাজার ও কাঠপট্টি হয়ে ফের অশ্বিনী কুমার হল চত্ত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে অংশ নেন জেলা (দক্ষিন) বিএনপি সভাপতি মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল, মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন, যুবলীগ নেতা মেয়র প্রার্থী মাহমুদুল হক খান মামুন, সাবেক প্রতিমন্ত্রী বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, জেলা (উত্তর) বিএনপি’র সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ এমপি, জেলা (দক্ষিন) বিএনপি’র সাধারন সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, বিএনপি নেতা মনিরুজ্জামান ফারুক, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আফজালুল করিম, আওয়ামী লীগ নেতা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, প্রবীন আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ হোসেন চৌধুরী, অগ্রনী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, বিভাগীয় কমিশনার মো. নূরুল আমীন, মেট্রো পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন, জেলা প্রশাসক মো. শহীদুল আলম, বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান রিন্টু, প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাধারন সম্পাদক লিটন বাশার, সমকালের ব্যুরো চিফ পুলক চ্যাটার্জি, স্থানীয় দৈনিক মতবাদের নির্বাহী সম্পাদক কাজী মিরাজসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | |