|
| | | | মেহেন্দিগঞ্জে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
বরিশাল :: মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ২৪ মে শুক্রবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর পাঁচটার দিকে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে পাতারহাট বন্দরের আবুল কাশেম হাওলাদারের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী শাজাহান খান, তপন শীল ও আলমগীর হোসেনের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ছড়িয়ে পরে। এতে ওই ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ ভস্মিভূত হয়। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা দাবী করেছেন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় দু’ঘন্টা চেষ্ঠা চালিয়ে সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
| |